• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন শেখ হাসিনা বাংলাদেশের যে দূতাবাস-মিশনেই যাবেন গ্রেপ্তার করা হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনায় মুখোমুখি ইউরোপ-যুক্তরাষ্ট্র পোশাক শ্রমিকদের জন্য বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী মাতৃত্বের গল্পে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরলেন সামিরা খান মাহি ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ ৮ কোটি টাকার ট্রাকশন মোটর যন্ত্রাংশ সরবরাহে অনিয়মের অভিযোগ, সাংবাদিকদের প্রশ্নে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন সভাপতি রেলওয়ের এনলিস্টমেন্ট ঘিরে ‘চৌধুরী সিন্ডিকেট’ সক্রিয়, প্রশাসনিক কাজে প্রভাব বিস্তারের অভিযোগ ট্রাম্পের সঙ্গে কেন দেখা করলেন না কিম?

জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন

chobbishghanta
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়েছে।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।প্রাথমিকভাবে জানা গেছে, বগুড়ার মমইনে শুটিং করতে এসে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

‘নসীব’ সিনেমার শুটিংয়ে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি।শুটিং ইউনিট সূত্র সংবাদমাধ্যমে জানিয়েছে, গত ১৯ নভেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি। আগামীকাল তার শুটিং শেষ হওয়ার কথা ছিল। আজ মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। পরে তাকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের এক সদস্য। এ সময় তাকে বিছানায় অচেতন দেখে চিৎকার শুরু করেন তিনি। তার চিৎকারে ছুটে আসেন অন্য সদস্যরাও। এরপর দ্রুত সোহেল খানকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।


এই ক্যাটেগরির আরও খবর