• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
পোশাক শ্রমিকদের জন্য বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী মাতৃত্বের গল্পে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরলেন সামিরা খান মাহি ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ ৮ কোটি টাকার ট্রাকশন মোটর যন্ত্রাংশ সরবরাহে অনিয়মের অভিযোগ, সাংবাদিকদের প্রশ্নে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন সভাপতি রেলওয়ের এনলিস্টমেন্ট ঘিরে ‘চৌধুরী সিন্ডিকেট’ সক্রিয়, প্রশাসনিক কাজে প্রভাব বিস্তারের অভিযোগ ট্রাম্পের সঙ্গে কেন দেখা করলেন না কিম? মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

হেলাল খানের বিরুদ্ধে অভিযোগ এনে পদত্যাগ করলেন জয় চৌধুরী

chobbishghanta
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৯টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তার মাধ্যমে তিনি নিজের এই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। চিত্রনায়ক হেলাল খানের নেতৃত্বাধীন ওই প্ল্যাটফর্মে কাজ করতে নিজের অনীহার কথা স্পষ্ট জানিয়েছেন জয়।

হেলাল খানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জয় চৌধুরী অভিযোগ করেন যে, হেলাল খান নিজেই শিল্পীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজ করেছেন। এমনকি তার চোখের সামনেই হেলাল খানের অনুসারী বা বহিরাগত সহযোগীরা সাধারণ শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন এবং অকথ্য ভাষায় আক্রমণ করেছেন।

শুধু তাই নয়, বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সমিতির সদস্যদের এফডিসি থেকে জোর করে বের করে দেওয়ার মতো গুরুতর হুমকিও দেওয়া হয়েছে বলে জানান তিনি।লিখিত বার্তায় তিনি বলেন, ‘যে নেতার কাছে আমরা শিল্পীরা নিরাপদ নই, সেক্ষেত্রে আমি চলচ্চিত্রের ১৯টি সংগঠন থেকে পদত্যাগ করব। এমন নেতার নেতৃত্বে আমি থাকতে চাই না, যিনি নিজেই শিল্পীদের গালিগালাজ করেন।’
সম্প্রতি এফডিসিতে একটি প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধনে জয় চৌধুরী এবং শিল্পী সমিতির কয়েকজন সদস্যের অনুপস্থিতিকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত ঘটে।রবিবার বিকেলে এই বিষয়টিকে নিয়ে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে মুখোমুখি হন হেলাল খান ও জয় চৌধুরী। সে সময় পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়।ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, হেলাল খান প্রকাশ্যে জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ ও ‘স্বৈরাচারের দোসর’ বলে আক্রমণ করছেন। ঘটনার এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো চলচ্চিত্র অঙ্গনে তীব্র চাঞ্চল্য ও আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঢাকাই সিনেমার ১৯টি চলচ্চিত্র সংগঠনের সম্মিলিত এই প্ল্যাটফর্মের আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন চিত্রনায়ক হেলাল খান, সদস্যসচিব হিসেবে আছেন শিল্পী সমিতির সভাপতি শিবা শানু এবং এতদিন মুখপাত্রের দায়িত্বে ছিলেন জয় চৌধুরী। কিন্তু এই অনভিপ্রেত ঘটনার জেরে জয়ের পদত্যাগের ফলে চলচ্চিত্রের অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্ব নিয়ে চলা টানাপোড়েন আরও একবার প্রকাশ্যে চলে এল।


এই ক্যাটেগরির আরও খবর