• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
পোশাক শ্রমিকদের জন্য বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী মাতৃত্বের গল্পে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরলেন সামিরা খান মাহি ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ ৮ কোটি টাকার ট্রাকশন মোটর যন্ত্রাংশ সরবরাহে অনিয়মের অভিযোগ, সাংবাদিকদের প্রশ্নে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন সভাপতি রেলওয়ের এনলিস্টমেন্ট ঘিরে ‘চৌধুরী সিন্ডিকেট’ সক্রিয়, প্রশাসনিক কাজে প্রভাব বিস্তারের অভিযোগ ট্রাম্পের সঙ্গে কেন দেখা করলেন না কিম? মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এগিয়ে চলছে শাকিব খান অভিনীত ক্লাব ড্যান্সার সিনেমার কাজ

chobbishghanta
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বিনোদন রিপোর্টঃ
আসছে প্রযোজক একরামুল হকের নতুন সিনেমা ক্লাব ডান্সার, চমৎকার গল্পের এই সিনেমায় অভিনয় করছেন শাকিব খান, ওমর সানি, মৌসুমী, আমিন খান, তাসনিয়া ফারিন, আঁখি চৌধুরী,অমিত হাসান সহ আরো অনেকে।
সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে এই ছবির একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

পলক হাসানের সুরে,সালাউদ্দিন সাগরের লেখা ও সজিব খানের সঙ্গীত আয়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী তোসিবা। এর আগে এই সিনেমার আরো দুইটি গানের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান প্রযোজক একরামুল হক।

গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান,কনা,রাজিব,জুই ও কোনাল।

জানতে চাইলে প্রযোজক একরামুল হক বলেন,সিনেমাটির শুটিং হবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে। যুক্তরাষ্ট্রের দশ থেকে বারো দিন ও যুক্তরাজ্যে পাঁচ থেকে ছয় দিন শুটিং হবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন অভিনয়শিল্পীদের অধিকাংশই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
এর আগে যুক্তরাজ্যে ডিপজলের বাড়িতে দুই দিনের শুটিংয়ে খলনায়ক চরিত্রের একটি গানের শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে ও তিনি জানান।

ছবির গল্প নিয়ে এই প্রযোজক বলেন, এটি একটি ব্যতিক্রমধর্মী কাহিনী, রাতের বেলায় ক্লাব ও ক্যাসিনোকে ঘিরে অর্থ পাচার, চোরা চালান ও জুয়ার প্রেক্ষাপটে গল্পটি এগিয়েছে।

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ইন্টারপোলের কর্মকর্তারা কাজ করেন, ক্লাবের নৃত্য শিল্পীরা অপরাধীদের অবস্থান সম্পর্কে জানেন ও গোপনে তদন্ত সংস্থাকে তথ্য দেন। মূল নায়িকার চরিত্রে অভিনয় করবেন ইন্টারপোলের কর্মকর্তা।

তিনি আরো বলেন যুক্তরাষ্ট্রের শুটিং পরিচালনা করবেন মাসুদ রানা, এবং বাংলাদেশে পরিচালক হিসেবে থাকবেন একরামুল হক নিজেই।


এই ক্যাটেগরির আরও খবর