• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
পোশাক শ্রমিকদের জন্য বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী মাতৃত্বের গল্পে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরলেন সামিরা খান মাহি ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ ৮ কোটি টাকার ট্রাকশন মোটর যন্ত্রাংশ সরবরাহে অনিয়মের অভিযোগ, সাংবাদিকদের প্রশ্নে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন সভাপতি রেলওয়ের এনলিস্টমেন্ট ঘিরে ‘চৌধুরী সিন্ডিকেট’ সক্রিয়, প্রশাসনিক কাজে প্রভাব বিস্তারের অভিযোগ ট্রাম্পের সঙ্গে কেন দেখা করলেন না কিম? মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কেন নাম বদলাননি মেহজাবীন, জানালেন আসল কারণ

chobbishghanta
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বিয়ের এক বছরের বেশি সময় পার হলেও নিজের নাম বদলাননি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের পর নামের সঙ্গে স্বামীর পদবি যুক্ত করার প্রচলন থাকলেও সে পথে হাঁটেননি তিনি। সম্প্রতি নাম অপরিবর্তিত রাখার কারণ, বিয়ের খরচ এবং বর্তমান সংসারজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।মেহজাবীন জানান, বিয়ের পর তার নাম পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের কৌতূহল থাকলেও নিজেদের মধ্যে এ বিষয়ে কোনো কথাই হয়নি। বর্তমান নামটিই তার পছন্দের এবং দর্শকরাও এই নামেই অভ্যস্ত। তা ছাড়া নাম বদলালে পাসপোর্টসহ সব দাপ্তরিক কাগজপত্র সংশোধনের যে বাড়তি ঝামেলা তৈরি হয়, সেটিও এড়াতে চেয়েছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘নাম বদলানো নিয়ে আমাদের মধ্যে কখনো কোনো আলোচনাই হয়নি।’বিয়ের এক বছর পেরিয়ে গেলেও তার বিয়ের খরচ নিয়ে এখনো আলোচনা চলে নেটদুনিয়ায়। এ প্রসঙ্গে মেহজাবীন জানান, আয়োজনটি বাইরে থেকে যতটা ব্যয়বহুল মনে হয়েছে, বাস্তবে খরচ হয়েছে তার চেয়ে অনেক কম। তিনি বলেন, ‘বিয়েতে ঠিক কত খরচ হয়েছে, সেই অঙ্ক আমি নিজেও জানি না। আয়োজন যতটা জমকালো দেখা গেছে, আসলে খরচ হয়েছে তার চেয়ে অনেক কম।’

অভিনেত্রীর মতে, পরিচিত শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন প্রতিষ্ঠান নিজ উদ্যোগে এগিয়ে আসায় বিয়ের খরচ কমেছে। অনুষ্ঠানে তারকা বন্ধুরা অংশ নিয়েছেন এবং সংগীতশিল্পীরা গান গেয়েছেন। সহকর্মীদের এই আন্তরিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বন্ধুদের এ ভালোবাসা অর্থ দিয়ে কেনা যায় না।’বর্তমান সংসারজীবন নিয়েও নিজের ভালো লাগার কথা জানিয়েছেন মেহজাবীন। শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে ২০১২ সাল থেকেই তার পরিচয় রয়েছে। নতুন বাসায় ওঠার পরিবর্তনটুকু ছাড়া শ্বশুরবাড়ির কাউকে কখনো পর মনে হয়নি বলে জানান তিনি। বরং বিয়ের পর আগের চেয়ে বেশি ভালোবাসা পাচ্ছেন। স্বামী আদনানের বোনদেরও নিজের কাছের বন্ধু এবং পরিবারের অংশ হিসেবে দেখেন এই অভিনেত্রী।


এই ক্যাটেগরির আরও খবর