• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
পোশাক শ্রমিকদের জন্য বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী মাতৃত্বের গল্পে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরলেন সামিরা খান মাহি ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ ৮ কোটি টাকার ট্রাকশন মোটর যন্ত্রাংশ সরবরাহে অনিয়মের অভিযোগ, সাংবাদিকদের প্রশ্নে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন সভাপতি রেলওয়ের এনলিস্টমেন্ট ঘিরে ‘চৌধুরী সিন্ডিকেট’ সক্রিয়, প্রশাসনিক কাজে প্রভাব বিস্তারের অভিযোগ ট্রাম্পের সঙ্গে কেন দেখা করলেন না কিম? মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বড় পর্দায় ব্যস্ত সাবিলা, আপাতত নাটক থেকে দূরে

chobbishghanta
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। তবে দুই বছরের বেশি সময় ধরে ছোট পর্দায় দেখা যাচ্ছে না তাকে। এখন তার ব্যস্ততা বড় পর্দার কাজ ঘিরে। চলচ্চিত্রে নিয়মিত হওয়ার পাশাপাশি চরিত্র ও গল্প নির্বাচনে বাড়তি গুরুত্ব দিচ্ছেন এই অভিনেত্রী।গত বছর শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সাবিলার। এরপর নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’-এ যুক্ত হয়েছেন তিনি। সিনেমাটির গল্প ভালো লাগায় কাজটি করতে আগ্রহী হয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তার কাছে শুধু চলচ্চিত্রে নিয়মিত হওয়াই বড় বিষয় নয়, বরং গল্পের মানই সিনেমা নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ।কানাভুলা প্যারাডক্স’-এ আবারও শরীফুল রাজের সঙ্গে জুটি বাঁধছেন সাবিলা। এর আগে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। নতুন সিনেমার কাজ সামনে রেখে এখন প্রস্তুতিতে সময় দিচ্ছেন অভিনেত্রী।

অভিনয়ের প্রস্তুতির অংশ হিসেবে নিয়মিত সিনেমা দেখছেন সাবিলা। বিশেষ করে হরর সিনেমার প্রতি তার আলাদা আগ্রহ রয়েছে। সম্প্রতি দেখেছেন ‘অবসেশন’ ও ‘ব্যাকরুমস’। সিনেমা দেখার পাশাপাশি চরিত্র ও অভিনয়ের নানা দিক নিয়েও প্রস্তুতি নিচ্ছেন তিনি।সিনেমার প্রতি আগ্রহের পাশাপাশি বই পড়ার অভ্যাসও রয়েছে সাবিলার। ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী হওয়ায় ছোটবেলা থেকেই বইয়ের সঙ্গে তার সখ্য। বর্তমানে জন স্টেইনবেকের বিখ্যাত উপন্যাস ‘ইস্ট অব ইডেন’ আবার পড়ছেন তিনি। উপন্যাসটি অবলম্বনে সামনে সিনেমা আসছে। বইয়ের গল্পের সঙ্গে পর্দায় তার উপস্থাপনার পার্থক্য বুঝতেই নতুন করে উপন্যাসটি পড়ছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

এদিকে ছোট পর্দা থেকে আপাতত দূরে থাকলেও নাটক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেননি সাবিলা। দুই বছরের বেশি সময় ধরে নাটকে অভিনয় না করলেও ভবিষ্যতে আবারও টেলিভিশন নাটকে কাজ করার সম্ভাবনা খোলা রেখেছেন তিনি।

সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় এসেছেন সাবিলা। বিচ্ছেদ ও নতুন সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রশ্নের মুখে পড়লেও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি। তবে নতুন ভালোবাসার প্রসঙ্গে ‘লিলি’র কথা বলেছেন অভিনেত্রী।


এই ক্যাটেগরির আরও খবর