• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
পোশাক শ্রমিকদের জন্য বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী মাতৃত্বের গল্পে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরলেন সামিরা খান মাহি ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ ৮ কোটি টাকার ট্রাকশন মোটর যন্ত্রাংশ সরবরাহে অনিয়মের অভিযোগ, সাংবাদিকদের প্রশ্নে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন সভাপতি রেলওয়ের এনলিস্টমেন্ট ঘিরে ‘চৌধুরী সিন্ডিকেট’ সক্রিয়, প্রশাসনিক কাজে প্রভাব বিস্তারের অভিযোগ ট্রাম্পের সঙ্গে কেন দেখা করলেন না কিম? মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা

chobbishghanta
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন। বিশেষ এই দিনটিকে সামনে রেখে তার হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে একটি স্বর্ণের গিটার। চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান ‘রুনা মহল’-এর আয়োজনে তাকে এই সম্মাননা ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়।অনুষ্ঠানে রুনা লায়লাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্বর্ণের গিটারটি উপহার দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। বিশেষ এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিল্পী।অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, চিত্রশিল্পী রফিকুন নবী এবং সংগীতশিল্পী আঁখি আলমগীর।রুনা মহল’ অনুষ্ঠানে উঠে আসবে রুনা লায়লার দীর্ঘ সংগীতজীবনের নানা অজানা অধ্যায় ও স্মৃতিময় গল্প। আরিফ খানের পরিচালনায় এবং অনন্যা রুমার প্রযোজনায় বিশেষ এই অনুষ্ঠানটি আগামী ১৭ নভেম্বর রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।

বাংলা চলচ্চিত্রের কয়েক হাজার গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা। সিনেমার গান ছাড়াও দেশাত্মবোধক ও আধুনিকসহ বিভিন্ন ধারার সংগীতে তার অসামান্য অবদান রয়েছে। নিজস্ব গায়কি ও কণ্ঠশৈলী দিয়ে কয়েক দশক ধরে দেশের ও আন্তর্জাতিক অঙ্গনের অসংখ্য শ্রোতাকে মুগ্ধ করে আসছেন এই সংগীতশিল্পী।


এই ক্যাটেগরির আরও খবর