• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে বহিরাগতদের হট্টগোল: সাবেক কর্মকর্তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: রাজপথ থেকে অ্যালগরিদমের রাজনীতি বাংলাদেশে চালু হতে যাচ্ছে বিশ্বখ্যাত থাইকফি চেইন ‘ক্যাফে আমাজন’ ম্যানচেস্টারে শিশু নির্যাতনের অভিযোগ, পাকিস্তানের সাবেক মন্ত্রীর রাজনৈতিক প্রত্যাবর্তন ২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ছুবে ভারত: রাজ্যসভায় নির্মলা সীতারামন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার মুক্তিযুদ্ধমন্ত্রীর এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন গ্রেপ্তার গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

২৪ ঘন্টা / ১০৫
বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

চাঁদপুরের শাহরাস্তিতে পারিবারিক কবরস্থানে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. গোলাপ রহমান (৬৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ওসি আবুল বাশার। 

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী বাড়ির পাশে দোকানে যাচ্ছিল। এসময় তাকে তুলে নিয়ে একটি পারিবারিক কবরস্থানে ধর্ষণ করেন গোলাপ রহমান। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে গোলাপ রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয় ভুক্তভোগীর পরিবার।

চাঁদপুরের শাহরাস্তি থানার ওসি আবুল বাশার বলেন, ভুক্তভোগী কিশোরীকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আর এ ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত চলছে। অভিযুক্ত গোলাপ রহমানকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।


এই ক্যাটেগরির আরও খবর