• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে বহিরাগতদের হট্টগোল: সাবেক কর্মকর্তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: রাজপথ থেকে অ্যালগরিদমের রাজনীতি বাংলাদেশে চালু হতে যাচ্ছে বিশ্বখ্যাত থাইকফি চেইন ‘ক্যাফে আমাজন’ ম্যানচেস্টারে শিশু নির্যাতনের অভিযোগ, পাকিস্তানের সাবেক মন্ত্রীর রাজনৈতিক প্রত্যাবর্তন ২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ছুবে ভারত: রাজ্যসভায় নির্মলা সীতারামন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার মুক্তিযুদ্ধমন্ত্রীর এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন গ্রেপ্তার গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর বাণিজ্য সম্পর্ক চায় বাংলাদেশ

২৪ ঘন্টা / ১০৬
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর বাণিজ্য সম্পর্ক চায় বাংলাদেশ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।

প্রধান উপদেষ্টা সাক্ষাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি ও উন্নয়ন সহযোগিতায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সমর্থনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এ বিষয়ে অত্যন্ত আনন্দিত। এটি আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্যহীনতা কমানোর কৌশল, পাশাপাশি তুলো ও সয়াবিনের মতো মার্কিন কৃষি পণ্যের আমদানি সম্প্রসারণের বাংলাদেশের অভিপ্রায় নিয়ে আলোচনা করেন উভয় পক্ষ। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি, বেসামরিক বিমান ক্রয়, মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকটসহ বর্ধিত শক্তি সহযোগিতাও আলোচনা করা হয়েছে।

অধ্যাপক ইউনূস জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর জন্য প্রস্তুত। তিনি আশা প্রকাশ করেন যে এটি আরও শুল্ক হ্রাসের পথ সুগম করবে এবং আরও টেকসই এবং পারস্পরিক উপকারী বাণিজ্য অংশীদারত্বে অবদান রাখবে।

সভায় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ইউএসটিআর দক্ষিণ এশিয়ার পরিচালক এমিলি অ্যাশবি, এসডিজিবিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, এবং ইউএস চার্জে ডি’অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।


এই ক্যাটেগরির আরও খবর