• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ছুবে ভারত: রাজ্যসভায় নির্মলা সীতারামন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার মুক্তিযুদ্ধমন্ত্রীর এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন গ্রেপ্তার গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী মলদোভায় বাংলাদেশি শ্রমবাজারে নতুন দিগন্ত: রাষ্ট্রদূতের সরেজমিন পরিদর্শনে উজ্জ্বল সম্ভাবনার বার্তা নতুন মিডিয়া যুগে অপতথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে বাংলাদেশ ফরওয়ার্ড ও এসপিএফের১০ দফা সুপারিশ জাতীয় সংসদই হবে রাজনৈতিক বিতর্ক ও সিদ্ধান্ত গ্রহণের প্রধান মঞ্চ: তথ্যমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আ.লীগের নেতৃত্ব দেওয়ার আহ্বান তসলিমা নাসরিনের

রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

২৪ ঘন্টা / ৯৩
মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) অনুষ্ঠানের ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে ক্ষুধার জন্য অর্থনৈতিক অব্যবস্থাপনাকে দায়ী করে দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে ছয় দফা প্রস্তাব তুলে ধরেন তিনি।

বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে রোমে বিশ্ব খাদ্য ফোরামের সদর দপ্তরে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় অন্তর্বর্তী সরকারপ্রধানকে স্বাগত জানান ঊধ্বর্তন কর্মকর্তারা। দেওয়া হয় ঊষ্ণ সংবর্ধনা।

ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। বক্তব্যের শুরুতে জুলাই শহীদদের স্মরণ করে তিনি বলেন, তরুণদের আকাঙ্ক্ষার দেশ গড়তে পুনর্গঠন করা হচ্ছে সব প্রতিষ্ঠান। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায়নের পথে এগিয়ে যাবে দেশের জনগণ।

এ সময় কাঙ্ক্ষিত বিশ্ব গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সামাজিক ব্যবসায় জোর দেন প্রধান উপদেষ্টা।


এই ক্যাটেগরির আরও খবর