• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত তুরস্ক অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ মাহবুবা হাকিমের হলফনামায় তথ্যের অসংগতি: ‘তথ্য গোপন নয়, অনাকাঙ্ক্ষিত ভুল বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার’ ঠোঁটে লিপস্টিক, দায়িত্বে কঠোর- কারিনা কাপুরের নতুন চ্যালেঞ্জ ‘দায়রা’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী হতে চান আপেল

২৪ ঘন্টা / ১৫২
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

বগুড়া-৬ আসনকে ‘জিয়া পরিবারের আসন’ আখ্যা দিয়ে সেখানে জিয়া পরিবার থেকে কেউ অংশ না নিলে নিজে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন যুবদলের সাবেক নেতা আরাফাতুর রহমান আপেল।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ইচ্ছা ব্যক্ত করেন।

ফেসবুক পোস্টে আরাফাতুর রহমান আপেল লিখেছেন, বগুড়া-৬ আসন জিয়া পরিবারের আসন। যদি এই আসনে জিয়া পরিবার বাদ দিয়ে কেউ নির্বাচনে আসতে চায়, তাহলে আমি বগুড়া জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচনে অংশ নিতে চাই।

তিনি আরও উল্লেখ করেন, আমার বিরুদ্ধে ৩২টি মামলা রয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে অনেক অত্যাচার সহ্য করেছি । তারপরও আমি চেষ্টা করেছি জিয়া পরিবারের আসনে দলীয় ভাবমূর্তি ধরে রাখতে। তাই এবার আমি নিজেই এই আসনে নির্বাচনে অংশ নিতে চাই।

আরাফাতুর রহমান আপেল তার পোস্টে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন।


এই ক্যাটেগরির আরও খবর