• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
প্রান্তিক মানুষের মুখে হাসি: নতুন স্বপ্নের সারথি তারেক রহমান অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা এসএসসির ফল প্রকাশ কবে, জানালেন শিক্ষামন্ত্রী ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা পদোন্নতিতেও গুরুতর অনিয়মের অভিযোগ রূপালি ব্যাংকে ব্যাপক ঋণ জালিয়াতি ১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম? ইউনূস সরকারের রেখে যাওয়া ‘অবসাদ’ ও আমলাতান্ত্রিক দেওয়াল: বাজেট বাস্তবায়নে মূল বাধা ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইকোলজি এন্ড বায়োডাইভারসিটি এর এজিএম অনুষ্ঠিত

বিশ্বকাপের জন্য ২০ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের

২৪ ঘন্টা / ১০১
রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

আসন্ন অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের জন্য টুর্নামেন্ট শুরুর দেড় মাস আগেই দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ২৮ নভেম্বর ভারতের চেন্নাইয়ে শুরু হবে এবারের আসর। বিশ্বকাপকে সামনে রেখে এবার প্রস্তুতিতে ঘাটতি রাখতে চাচ্ছে না ফেডারেশন।

সাধারণত হকিতে চূড়ান্ত স্কোয়াড ১৮ জনের হয়ে থাকলেও হকি ফেডারেশন শনিবার (১১ অক্টোবর) রাতে ২০ জনের তালিকা দিয়েছে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্নেল (অব) রিয়াজুল হাসান বলেন, ‘২৮ অক্টোবর দল সুইজারল্যান্ড যাবে। ব্যয়বহুল সফরে বেশি খেলোয়াড় নেওয়া সম্ভব নয়। এ জন্য ২৬ জন থেকে ২০ জন করা হয়েছে। সুইজারল্যান্ড থেকে আসার পর ১৮ জন চূড়ান্ত ও ২ জন স্ট্যান্ডবাই থাকবে।’

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সুইজারল্যান্ডের লুজানে এক সপ্তাহ ক্যাম্প করবে বাংলাদেশ। সেখানে সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন খেলোয়াড়রা। এরপর আবার অ-২১ দলের কয়েকজন খেলোয়াড় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ খেলবেন বিশ্বকাপ বাছাইয়ের। সেই সিরিজ খেলে ১৮ নভেম্বর ভারতের উদ্দেশে দেশ ছাড়ার পরিকল্পনা রয়েছে। দশ দিন আগে গিয়ে ভারতেও কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অ-২১ দল।

বিশ্বকাপের জন্য অনূর্ধ্ব-২১ হকি দল: আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হোজিফা হোসেন, ওবায়দুল হোসেন, তানভীর রহমান, রাকিবুল ইসলাম মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান, আব্দুল্লাহ ও শহীদুর রহমান।


এই ক্যাটেগরির আরও খবর