• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
সৌদি আরবকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত তুরস্ক অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ মাহবুবা হাকিমের হলফনামায় তথ্যের অসংগতি: ‘তথ্য গোপন নয়, অনাকাঙ্ক্ষিত ভুল বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার’ ঠোঁটে লিপস্টিক, দায়িত্বে কঠোর- কারিনা কাপুরের নতুন চ্যালেঞ্জ ‘দায়রা’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

যে সাত ইসরায়েলি মুক্তি পেলেন

২৪ ঘন্টা / ১৪৪
সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ফিলিস্তিনি স্বাধীনতার জন্য লড়াইরত গোষ্ঠী হামাস গাজায় আটক থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করেছে। সোমবার সকাল ৮টার কিছু পরে তারা সাতজন জিম্মিকে আন্তর্জাতিক রেডক্রসের হাতে তুলে দেয়। এখন এই জিম্মিদের ইসরায়েলি বাহিনীর কাছে নিয়ে যাওয়া হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েলের সেনাবাহিনী এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, রেডক্রস তাদের নিশ্চিত করেছে যে হামাস সাতজন জিম্মিকে হস্তান্তর করেছে।

তারা হলেন- ইতান মোর, গালি বারম্যান, জিভ বারম্যান, মাতান অ্যাগ্রেস্ট, ওমরি মিরান, আলন এহল ও গাই গিলবোয়া দালাল।

এই জিম্মিদের মুক্তির প্রতিক্রিয়ায় ইসরায়েলও ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে ছাড়বে বলে জানিয়েছে। এদের মধ্যে ২৫০ জনের যাবজ্জীবন কারাদণ্ড ছিল।তবে ফিলিস্তিনের বিখ্যাত নেতা মারওয়ান বারঘৌতি এই মুক্তিপ্রাপ্তদের তালিকায় নেই। অনেকেই তাকে ‘ফিলিস্তিনের ম্যান্ডেলা’ বলে ডেকে থাকেন।

এর আগে শুক্রবার, ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, এই যুদ্ধবিরতি শুরু হওয়ার ৭২ ঘণ্টার মধ্যেই হামাসকে জিম্মিদের ছেড়ে দিতে হবে।


এই ক্যাটেগরির আরও খবর