• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক পডকাস্টে একবার গেলেই তিন মাস তা দেখা লাগে: শবনম ফারিয়া বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ বাইন্যান্সে ভয়াবহ সাইবার হামলা, চুরি ৬৩০ কোটি ডলারের সম্পদ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানে মার্কিন হামলা : বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পরিকল্পনা জানালেন ট্রাম্প

মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা, নিহত ৫

surovibaki / ৪
সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।রোববার পুলিশ জানায়, শনিবার ননি জেলায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে গোলাগুলিতে কুকি সম্প্রদায়ের তিনজন নিহত হন।এ ছাড়া গত সপ্তাহের মাঝামাঝি নিখোঁজ হওয়া কুকি সম্প্রদায়ের আরও দুই ব্যক্তির মরদেহ রোববার সকালে কাংপোকপি জেলা থেকে উদ্ধার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কুকি সম্প্রদায়ের একটি সংগঠন এসব ঘটনার জন্য নাগা সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। তাদের দাবি, নিজেদের মাতৃভূমিতে বিনা উসকানিতে হামলা চালানো হয়েছে।কুকি সশস্ত্র গোষ্ঠী ও ভারতের সরকারের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি বাতিলের দাবিতে মণিপুরের রাজধানী ইম্ফলসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলার মধ্যেই এসব হত্যাকাণ্ড ঘটল।

মণিপুরে কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে ভূমি ও নিজস্ব আবাসভূমির দাবি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক নাগা ব্যক্তির ওপর কুকি সম্প্রদায়ের কয়েকজনের হামলার অভিযোগ ওঠার পর দুপক্ষের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়।

এরপর মে মাসে তিন কুকি যাজক হত্যার শিকার হন। এ ঘটনার জন্য নাগা সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করা হয়। পরে দুপক্ষের মধ্যে অপহরণ ও পাল্টাপাল্টি হত্যার ঘটনা ঘটে।

মণিপুরে কুকি সম্প্রদায়ের সঙ্গে মেইতেই সম্প্রদায়েরও দীর্ঘদিনের সংঘাত রয়েছে। ২০২৩ সালের মে মাসে অর্থনৈতিক সুবিধা ও চাকরির কোটা নিয়ে বিরোধ থেকে এই সংঘাত শুরু হয়। কুকি ও নাগাদের মধ্যে নতুন করে সহিংসতা রাজ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সূত্র: রয়টার্স


এই ক্যাটেগরির আরও খবর