• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাক শ্রমিকদের জন্য বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী মাতৃত্বের গল্পে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরলেন সামিরা খান মাহি ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ ৮ কোটি টাকার ট্রাকশন মোটর যন্ত্রাংশ সরবরাহে অনিয়মের অভিযোগ, সাংবাদিকদের প্রশ্নে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন সভাপতি রেলওয়ের এনলিস্টমেন্ট ঘিরে ‘চৌধুরী সিন্ডিকেট’ সক্রিয়, প্রশাসনিক কাজে প্রভাব বিস্তারের অভিযোগ ট্রাম্পের সঙ্গে কেন দেখা করলেন না কিম? মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মায়ের হাতে ছেলের মৃত্যু: নেশার অন্ধকার জগৎ এবং এক পারিবারিক ট্র্যাজেডির গল্প

chobbishghanta
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নেশার ভয়াবহ পরিণতি ও পারিবারিক ট্র্যাজেডির গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘সর্বনাশা জীবন’। এফ এম এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।

নাটকটির গল্পে উঠে এসেছে এক নেশাগ্রস্ত যুবকের করুণ পরিণতি। নেশার টাকা জোগাড় করতে গিয়ে সে গ্রামের বিভিন্ন মানুষের কাছ থেকে ধারদেনা করতে থাকে। একপর্যায়ে নেশার অর্থের জন্য নিজের স্ত্রীকেও একটি অসামাজিক স্থানে বিক্রি করে দেওয়ার মতো ভয়াবহ সিদ্ধান্ত নেয়। এমন পরিস্থিতিতে ছেলের এই কর্মকাণ্ড নিজ চোখে দেখে ফেলেন তার মা। শেষ পর্যন্ত মায়ের হাতেই ওই যুবকের মৃত্যু ঘটে।

নেশা কীভাবে একটি পরিবারকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে, সেই নির্মম বাস্তবতাই নাটকটির মূল উপজীব্য।

নাটকটির রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইঞ্জিনিয়ার মেহেদী হাসান। এতে অভিনয় করেছেন আশরাফ সুপ্ত, ফারজানা নোভা, রেশমি আহমেদ, শফিক খান দিলু, ইমরান হাসো, সিনথিয়া খানসহ আরও অনেকে।

নাটকটির চিত্রগ্রহণে রয়েছেন কাওসার রাজিব খান। আবহ সংগীত পরিচালনা করেছেন সৌম্য সোহানুর। সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন হৃদয় মুন্না। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছে মেহেদী হাসান টিম।

জানতে চাইলে নাটকটির প্রযোজক মোঃ মেহেদী হাসান বলেন,নেশার ভয়াবহতা ও পারিবারিক সম্পর্কের টানাপোড়েন এবং সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরা ‘সর্বনাশা জীবন’ নাটকটিতে।

তিনি আরও বলেন,এই নাটকটির মাধ্যমে দর্শকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে বলে আমি প্রত্যাশা করি,আশা করছি নাটকটি সবার প্রশংসা কুড়াবে।


এই ক্যাটেগরির আরও খবর