• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আইসিসিবিতে বসুন্ধরা মেডিকেল সিটির শেয়ার বুকিং মেলা উদ্বোধন সঙ্গীত নিয়ে আরো অনেক দূর যেতে চাই,এএইচআর রাব্বি নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ যে তথ্য পাওয়া গেল স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: প্রধান নির্বাচন কমিশনার পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে ‘চুরি’ হওয়া লেমুর আম্বানির চিড়িয়াখানায় শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানালেন অভিনেত্রী বাঁধন আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ বিতরণ

বকেয়া বেতন না দিয়ে হঠাৎ কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

২৪ ঘন্টা / ১৯১
মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় একটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে এক ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকেরা। পরে তারা সড়ক থেকে সরে যান।

কামরাঙ্গীচালা এলাকার ‘হ্যাগ নীট ওয়্যার’ কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রমিকেরা বেশ কয়েকদিন ধরে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের বোনাসের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেননি। আজ সকাল ৭টার দিকে শ্রমিকেরা কাজে গিয়ে দেখেন, কারখানার ফটকে তালা ঝুলছে। কারখানা বন্ধ দেখতে পেয়ে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা–পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। সকাল সাড়ে ৮টা থেকে আবার যানবাহন চলাচল শুরু হয়। সকাল ৯টার দিকে শ্রমিকদের কারখানার সামনে অবস্থান করতে দেখা যায়।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুস সেলিম গণমাধ্যমকে বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক আছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছে; তাদের এনে শ্রমিকদের বেতন দেওয়ার ব্যবস্থা করা হবে।


এই ক্যাটেগরির আরও খবর