• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে বহিরাগতদের হট্টগোল: সাবেক কর্মকর্তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: রাজপথ থেকে অ্যালগরিদমের রাজনীতি বাংলাদেশে চালু হতে যাচ্ছে বিশ্বখ্যাত থাইকফি চেইন ‘ক্যাফে আমাজন’ ম্যানচেস্টারে শিশু নির্যাতনের অভিযোগ, পাকিস্তানের সাবেক মন্ত্রীর রাজনৈতিক প্রত্যাবর্তন ২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ছুবে ভারত: রাজ্যসভায় নির্মলা সীতারামন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার মুক্তিযুদ্ধমন্ত্রীর এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন গ্রেপ্তার গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

কালিয়াকৈরে জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত

২৪ ঘন্টা / ২৩৯
মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সকল দপ্তর প্রধান,বীর মুক্তিযোদ্ধা,স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনশৃঙ্খল ও মাদক নিয়ন্ত্রণ, আর্থসামাজিকসহ উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। সেই সাথে তিনি সাংবাদিকদের সাথে দুরত্ব কমিয়ে কাজ করার জন্য সরকারী কর্মকর্তাদের নির্দেশনা দেন। এছাড়া মতবিনিময়
সভায় বক্তব্য রাখেন,কালিয়াকৈর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ মো:
সেলিম আজাদ,ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহিন,মহিলা ভাইস চেয়ারম্যান
শরিফা খাতুন,বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃসাহাব উদ্দিন আহসান,মোঃনাছির উদ্দিন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আরিফ হোসেন খোকন প্রমূখ।


এই ক্যাটেগরির আরও খবর