• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসায় শিগগির ইতিবাচক পরিবর্তনের আশা পররাষ্ট্রমন্ত্রীর ‘চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী’ কার্ড চাইলেন আসিফ মাহমুদ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ নির্বাচন মিশন বাতিলই থাকছে এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ‘তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস’ তরুণ প্রজন্ম বুঝতে চায় না, বোঝার ক্ষমতাও হারিয়ে ফেলেছে: শিক্ষামন্ত্রী ‎জ্বালানি সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় নবায়নযোগ্য জ্বালানি জার্মানিতে পাইপলাইনে তেল রপ্তানি বন্ধের পরিকল্পনা পুতিনের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে বিশ্বব্যাপী ধসে পড়ছে ব্যবসা খাত

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের বিকল্প উদ্যোগ

২৪ ঘন্টা / ১৯
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরিভিত্তিতে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আমদানি করছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।

আশা করা হচ্ছে, বুধবার (১০ মার্চ) এই জ্বালানি তেল দেশে পৌঁছাবে।বিপিসি জানিয়েছে, ইতোমধ্যে ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানির ফলে পরিবহন খরচ ও সময় দুটিই কমবে। এতে সরবরাহ ব্যবস্থাও আরও স্থিতিশীল হবে।বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগ গণমাধ্যমকে জানিয়েছে, বর্তমান চালানের পাশাপাশি শিগগিরই ভারত থেকে আরও ৫ হাজার টন ডিজেলের আরেকটি চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ওই বৈঠকে বাংলাদেশ-ভারত পাইপলাইন ব্যবহার করে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল সরবরাহের একটি আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আলোচনা হয়।


এই ক্যাটেগরির আরও খবর