• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ ইসলামী ব্যাংকে এস আলমের সময়ে ৮৫৪২ জনের ‘বিধিবহির্ভূত’ নিয়োগ মগবাজার থেকে শান্তিনগর-বেইলি রোডে বিএনপির অবস্থান ও মিছিল নিরাপত্তা ইস্যুতে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক রাখা জরুরি: কাতারের প্রধানমন্ত্রী নারীর গোলাপি বাস,তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার যে নাটক দেখে কাঁদছেন দর্শক, ছয় দিনে কোটির ওপরে ভিউ রাজউকের নকশা অনুমোদনে চালু হচ্ছে ওয়ানস্টপ সার্ভিস মালয়েশিয়া গেলেন চিফ হুইপ

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

২৪ ঘন্টা / ১০৭
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

জুলাই ঐক্যের আয়োজিত ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। শেখ হাসিনাসহ জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনা ও ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে লং মার্চ শুরু হয়। বিকেল ৪টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি থামিয়ে দেয়।

লং মার্চ আটকে দেওয়ার পর জুলাই ঐক্যের নেতাকর্মীরা প্রগতি সরণিতে অবস্থান নেন। এ সময় তারা ভারত আগ্রাসন চালিয়ে যাচ্ছে অভিযোগ তুলে স্লোগান দেন এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। পাশাপাশি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিও তোলেন।

পুলিশের ব্যারিকেড এবং নেতাকর্মীদের সড়কে অবস্থানের কারণে বিকেল ৩টা থেকে প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।


এই ক্যাটেগরির আরও খবর