• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রান্তিক মানুষের মুখে হাসি: নতুন স্বপ্নের সারথি তারেক রহমান অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা এসএসসির ফল প্রকাশ কবে, জানালেন শিক্ষামন্ত্রী ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা পদোন্নতিতেও গুরুতর অনিয়মের অভিযোগ রূপালি ব্যাংকে ব্যাপক ঋণ জালিয়াতি ১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম? ইউনূস সরকারের রেখে যাওয়া ‘অবসাদ’ ও আমলাতান্ত্রিক দেওয়াল: বাজেট বাস্তবায়নে মূল বাধা ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইকোলজি এন্ড বায়োডাইভারসিটি এর এজিএম অনুষ্ঠিত

ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে আরও ৫ প্রার্থীর মামলা

২৪ ঘন্টা / ১৬
সোমবার, ৯ মার্চ, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন আরও ৫ প্রার্থী। এর মধ্যে বিএনপির ৪ জন এবং লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) ১ প্রার্থী রয়েছেন।

সোমবার (৯ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক নির্বাচনী ট্রাইব্যুনালে এসব আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।জানা গেছে, নতুন করে মামলা করা বিএনপির ৪ প্রার্থী হলেন— কুমিল্লা-১১ আসনের মো. কামরুল হুদা, ময়মনসিংহ-২ আসনের মোতাহার হোসেন তালুকদার, চাঁদপুর-৪ আসনের মো. হারুনুর রশীদ এবং সিরাজগঞ্জ-৪ আসনের এম আকবর আলী। এছাড়া চট্টগ্রাম-১৪ আসনের এলডিপি প্রার্থী ওমর ফারুকও কারচুপির অভিযোগ এনে মামলা করেছেন।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ২০ জনেরও বেশি প্রার্থী নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেন। এসব আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জামাদি সযত্নে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ পর্যন্ত বিএনপির ১০টি, জামায়াতের ৭টি এবং একজন স্বতন্ত্র প্রার্থীর আবেদন গ্রহণ করে প্রয়োজনীয় নথি হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছেন নির্বাচনী বেঞ্চ।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে যে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির বিরুদ্ধে প্রতিকার চেয়ে প্রার্থীরা হাইকোর্ট বিভাগে ‘নির্বাচনী আবেদন’ করতে পারেন। সেই অনুযায়ী বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক বেঞ্চে এসব আবেদনের শুনানি চলছে।

হাইকোর্টের কার্যতালিকায় দেখা যায়, ২০০১ সালের সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (১৯৭২) মোতাবেক এই বেঞ্চ নির্বাচনী আবেদনপত্র গ্রহণ ও শুনানি করছেন।


এই ক্যাটেগরির আরও খবর