• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধ শেষ হলেও রাশিয়ার জ্বালানি আর কিনবে না ইইউ নয় মাস আগে জীবনে প্রথমবার হাঁটেন রানওয়েতে, সেই নারীর মাথায় বিশ্বসুন্দরীর মুকুট মানবতাবিরোধী অপরাধের গণশুনানি করবে প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন শেখ হাসিনা বাংলাদেশের যে দূতাবাস-মিশনেই যাবেন গ্রেপ্তার করা হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনায় মুখোমুখি ইউরোপ-যুক্তরাষ্ট্র পোশাক শ্রমিকদের জন্য বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী মাতৃত্বের গল্পে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরলেন সামিরা খান মাহি ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ

যুদ্ধ শেষ হলেও রাশিয়ার জ্বালানি আর কিনবে না ইইউ

chobbishghanta
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ইউক্রেন যুদ্ধের অবসান হলেও রাশিয়ার কাছ থেকে আর জ্বালানি কিনতে চায় না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মস্কো ও ওয়াশিংটনের মধ্যে শান্তি আলোচনা যে পর্যায়েই পৌঁছাক, রাশিয়ার গ্যাস আমদানি বন্ধের পরিকল্পনা থেকে সরে আসবে না ইউরোপ। এমন অবস্থানের কথা জানিয়েছেন ইইউর জ্বালানিবিষয়ক কমিশনার ড্যান জর্গেনসেন।ইউরোনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার সিদ্ধান্তের ওপর নির্ভর করলে রাশিয়া থেকে আর এক অণু পরিমাণ জ্বালানিও আমদানি করব না। আমরা রাশিয়াকে বিশ্বাস করি না।’জর্গেনসেনের এই বক্তব্যে রাশিয়ার জ্বালানি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অবস্থানের পার্থক্য স্পষ্ট হয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মস্কোর সঙ্গে আলোচনার পথ খোলা রেখেছে। এমনকি শান্তিচুক্তি হলে বিশ্ব জ্বালানি বাজারে রাশিয়ার ফিরে আসার সম্ভাবনাও আলোচনায় এসেছে। তবে ইউরোপীয় ইউনিয়ন বলছে, যুদ্ধ বন্ধ হলেও রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতায় ফিরবে না তারা।

জর্গেনসেন বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যে চুক্তিই হোক না কেন, তা ইউরোপীয় ইউনিয়নের আইন পরিবর্তন করতে পারবে না। ইউরোপের আইন প্রণয়ন করে ইউরোপীয় কমিশন, পার্লামেন্ট ও কাউন্সিল। ফলে জ্বালানি আমদানির বিষয়ে সিদ্ধান্তও ইউরোপ নিজেই নেবে।রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পরিবর্তে স্থায়ীভাবে গ্যাস আমদানি বন্ধের আইন করেছে ইউরোপীয় ইউনিয়ন। জর্গেনসেনের মতে, নিষেধাজ্ঞার চেয়ে এ আইন শক্তিশালী। কারণ, নিষেধাজ্ঞা প্রতি ছয় মাস পর নবায়ন করতে হয়। যুদ্ধ শেষ হলে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে, কিন্তু গ্যাস আমদানি বন্ধের আইন বহাল থাকবে।

ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, রাশিয়ার গ্যাসের ওপর তাদের নির্ভরতা একসময় ৪৫ শতাংশ ছিল। তা কমে এখন প্রায় ১০ শতাংশে নেমেছে। আগামী বছর রাশিয়া থেকে গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করার লক্ষ্য রয়েছে জোটটির।

সূত্র: ইউরোনিউজ


এই ক্যাটেগরির আরও খবর