• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
পোশাক শ্রমিকদের জন্য বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী মাতৃত্বের গল্পে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরলেন সামিরা খান মাহি ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ ৮ কোটি টাকার ট্রাকশন মোটর যন্ত্রাংশ সরবরাহে অনিয়মের অভিযোগ, সাংবাদিকদের প্রশ্নে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন সভাপতি রেলওয়ের এনলিস্টমেন্ট ঘিরে ‘চৌধুরী সিন্ডিকেট’ সক্রিয়, প্রশাসনিক কাজে প্রভাব বিস্তারের অভিযোগ ট্রাম্পের সঙ্গে কেন দেখা করলেন না কিম? মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ইয়েমেনের সংঘাত আরও ছয় মাস চলতে পারে, আশঙ্কা সৌদি আরবের

chobbishghanta
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ইয়েমেনে নতুন করে শুরু হওয়া সংঘাত আরও ছয় মাস পর্যন্ত চলতে পারে বলে আশঙ্কা করছে সৌদি আরব। ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রিয়াদ। দেশটির পরিকল্পনা সম্পর্কে অবগত কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।সৌদি আরবের লক্ষ্য, আলোচনার টেবিলে বসার আগে ইয়েমেনের মিত্র বাহিনীকে যুদ্ধক্ষেত্রে কিছু সাফল্য এনে দেওয়া। এ জন্য হুথিদের বিরুদ্ধে সামরিক চাপ বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।সম্প্রতি সংঘাত আবার শুরু হওয়ার পর হুতিরা লোহিত সাগরের উপকূলীয় এলাকা ও বাব আল-মানদেব প্রণালির আশপাশে নিজেদের অবস্থান শক্ত করেছে। তা’ইজ শহরের আশপাশেও তাদের অগ্রগতির খবর পাওয়া গেছে।

এদিকে হুথিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরাসরি সামরিক সহায়তা না পাওয়ায় সৌদি আরবের পরিকল্পনায় কিছুটা অনিশ্চয়তা রয়েছে।সংঘাতের কারণে হতাহত ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর প্রভাব পড়ছে।

সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস


এই ক্যাটেগরির আরও খবর