• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত তুরস্ক অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ মাহবুবা হাকিমের হলফনামায় তথ্যের অসংগতি: ‘তথ্য গোপন নয়, অনাকাঙ্ক্ষিত ভুল বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার’ ঠোঁটে লিপস্টিক, দায়িত্বে কঠোর- কারিনা কাপুরের নতুন চ্যালেঞ্জ ‘দায়রা’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

৭৯ বছরেও শোয়ার্জনেগারের ফিট থাকার রহস্য

২৪ ঘন্টা / ৩০
রবিবার, ২ আগস্ট, ২০২৬

‘টার্মিনেটর’ খ্যাত আর্নল্ড শোয়ার্জনেগার হলিউড সিনেমার এক অবিসংবাদিত নাম। অস্ট্রিয়ায় জন্মগ্রহণকারী এই কিংবদন্তি শুধু অভিনয় নয়, তার রয়েছে শরীরচর্চা ও রাজনীতিতেও এক অনন্য অধ্যায়। মাত্র ২০ বছর বয়সে ‘মি. ইউনিভার্স’ খেতাব জেতেন এবং পরে রেকর্ড সাতবার ‘মি. অলিম্পিয়া’ হয়ে বডিবিল্ডিং জগৎকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যান।
হলিউডের এই অ্যাকশন সুপারস্টার ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার সম্প্রতি তার ৭৯তম জন্মদিনে ভক্তদের জন্য নিয়ে এসেছেন এক অভিনব চমক। একই সঙ্গে জানিয়েছেন বুড়ো বয়সেও তার ফিট থাকার রহস্য। ৩০ জুলাই জন্মদিনে নিজের জন্য উপহার না চেয়ে, মানুষকে বছরজুড়ে নিয়মিত ব্যায়ামে উদ্বুদ্ধ করতে তিনি ছুড়ে দিয়েছেন এক বিশেষ চ্যালেঞ্জ।অর্ধশতাব্দীর ফিটনেস অভিজ্ঞতা থেকে ‘টার্মিনেটর’ খ্যাত এই তারকার মতে, স্বাস্থ্যসম্মত জীবনযাত্রা ধরে রাখার আসল চাবিকাঠি শরীর ঠিক রাখা। এ লক্ষ্যে নিজের ‘পাম্প ক্লাব’ ফিটনেস অ্যাপের মাধ্যমে এক বিশেষ আর্থিক সুযোগ চালু করেছেন তিনি। এর আওতায় যেসব ভক্ত সারা বছর চারটি ওয়ার্কআউট পর্ব সফলভাবে শেষ করবেন, তারা জমাকৃত ১০০ ডলারের পুরোটাই ফেরত পাবেন। অর্থাৎ এক অর্থে বিনামূল্যে মিলবে এই প্রশিক্ষণ সুযোগ।

অ্যাকশন হিরো হিসেবে হলিউড মাতানো এই জীবন্ত কিংবদন্তি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজেকে ফিট রাখতে ব্যায়াম ও খাদ্যাভ্যাসে এনেছেন বিশাল পরিবর্তন। যৌবনের সেই ভারী ওজন তোলার দিনগুলো থেকে সরে এসে এখন তিনি সুস্বাস্থ্য, জয়েন্টের যত্ন এবং দীর্ঘায়ু বজায় রাখার ওপর জোর দিচ্ছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া


এই ক্যাটেগরির আরও খবর