• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি নেতা মাসুম খান রাজেশের নিঃশর্ত মুক্তির দাবিতে রায়ের বাজারে প্রতিবাদ সমাবেশ বিএমটিএ নির্বাচন: সভাপতি মুফাসসেরুল, সাধারণ সম্পাদক খন্দকার সিতাবুর ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় সাবেক ছাত্রনেতারা: প্রত্যাশার কেন্দ্রে সাত সংগঠক বার্সেলোনাকে ডুবিয়ে রিয়ালের জার্সিতে এমবাপ্পের নতুন মাইলফলক পরীমনির জন্য উড়োজাহাজে করে কে পাঠালেন শিউলি ফুল? ইরানে হামলা থেকে পিছু হটলেন ট্রাম্প ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন স্থগিত হলো ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন কর্ণফুলী কমিউটার লাইনচ্যুতি: প্রকৌশলীর বিরুদ্ধে দায় এড়ানোর অভিযোগ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

পরীমনির জন্য উড়োজাহাজে করে কে পাঠালেন শিউলি ফুল?

surovibaki / ২
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

জন্মদিন মানেই তো কেক, উপহার আর আলোর রোশনাই। তবে ঢাকাই সিনেমার আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমনির জন্মদিনের কেন্দ্রবিন্দুতে এবার ছিল সুবাসিত ‘শিউলি ফুল’! চট্টগ্রাম থেকে অজানা একজন সরাসরি উড়োজাহাজে করে পাঠিয়েছেন শিউলি ফুল। তা নিয়ে এখন চলছে বিস্তর আলোচনা। আর কে পাঠালেন এই বিশেষ উপহার? তা নিয়ে নেটপাড়ায় এখন চলছে নানা জল্পনা-কল্পনা।সম্প্রতি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে পরীমনি জানিয়েছিলেন, তার দুই মণ শিউলি ফুল দরকার। ২৪ অক্টোবর দুপুর ১২টার মধ্যে! নায়িকার সেই অদ্ভুত আবদার রাখতে এগিয়ে আসেন চট্টগ্রামের এক ভক্ত। সুদূর চট্টগ্রাম থেকে প্লেনে করে ঢাকায় পাঠিয়ে দেন ঝরঝরে তাজা শিউলি ফুল। জন্মদিনের অনুষ্ঠানে এই ভালোবাসার কথা নিজেই সবাইকে জানান মুগ্ধ পরীমনি। তবে আড়ালেই থেকে যায় সেই বিশেষ মানুষের পরিচয়।উড়োজাহাজে করে ফুল পাঠানোর এ ঘটনাটি নিয়ে নেটপাড়ায় শুরু হয় তুমুল চর্চা। ভক্তদের কৌতূহল মেটাতে এগিয়ে আসেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়ও। বিষয়টি নিয়ে ফেসবুকে একটি রসাত্মক পোস্ট দেন তিনি, যা নজর এড়ায়নি স্বয়ং পরীমনির। সেই পোস্টে মন্তব্যের ঘরে মিষ্টি এক জবাবও দিয়েছেন এই নায়িকা। জানান, কোনো পুরুষ নয়, এক নারী তার জন্য ফুল পাঠিয়েছেন।

গত ২৪ অক্টোবর ছিল পরীমনির জন্মদিন। ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্তোরাঁয় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে উদযাপন করেন জন্মদিন। পুরো আয়োজনেই ছিল শিউলি ফুলের রাজকীয় ছোঁয়া। রেস্তোরাঁর সিঁড়ি থেকে শুরু করে চারপাশ—সব সাজানো হয়েছিল শিউলি ফুলে। এমনকি পরীমনি নিজেও পরেছিলেন শিউলি ফুলের নকশার আকর্ষণীয় শাড়ি।অনুষ্ঠানে নিজের অনুভূতির কথা জানিয়ে নায়িকা বলেন, ‘শিউলি ফুলের কথা মাথায় রেখেই সব করেছি। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম কেউ যেন ফুল এনে দেয়, কারণ এই ফুল চার-পাঁচ ঘণ্টার বেশি ভালো থাকে না। কিন্তু আশ্চর্যজনকভাবে এক ভক্ত চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে আমার জন্য ফুল পাঠিয়েছেন!’


এই ক্যাটেগরির আরও খবর