• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক পডকাস্টে একবার গেলেই তিন মাস তা দেখা লাগে: শবনম ফারিয়া বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ বাইন্যান্সে ভয়াবহ সাইবার হামলা, চুরি ৬৩০ কোটি ডলারের সম্পদ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানে মার্কিন হামলা : বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পরিকল্পনা জানালেন ট্রাম্প

জীবনযুদ্ধ ও ছন্দের মেলবন্ধন: সেলাই দিদিমনি থেকে সফল আবৃত্তিকার

surovibaki / ১৩
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ছোট বেলা থেকে ইচ্ছে থাকলেও পড়াশুনা ও পারিপার্শ্বিক কারণে নিজের প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব হয় নি।
স্কুল কলেজে পড়াশুনার পাশাপাশি তিনি লিখতেন ও আবৃত্তি করতেন। নাম তার হাজেরা সুলতানা।

তার অসংখ্য স্বরচিত কবিতা রয়েছে। বর্তমানে তিনি গার্মেন্টস শিল্পে কর্মরত রয়েছেন। পাশাপাশি নিজেকে একজন আবৃত্তিকার হিসেবে ইতিমধ্যে বেশ সুনাম অর্জন করেছেন।

তিনি চিত্রাসংগীত একাডেমি ও সপ্তসুর সংগীত নিকেতন খাজুরা বাজার যশোর এ আবৃত্তি প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়াও তির্যক যশোরে নাট্যশিল্পী হিসেবে অভিনয় করেছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিভিন্ন সময়ে আবৃত্তি প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন তিনি।

এখানেই শেষ নয় নিজের চমৎকার কণ্ঠশৈলী দিয়ে ইতিমধ্যে শ্রোতাদের মন জয় করেছেন এই আবৃত্তি শিল্পী। তার কন্ঠে বিভিন্ন কবিতা আবৃত্তি ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

হাজেরা সুলতানার জন্ম বেড়ে ওঠা যশোর জেলার বাঘারপাড়া উপজেলা জেলায়। পারিবার অনটনের কারণে গার্মেন্টসে চাকুরি করতে হয় তাকে। কিন্তু তার প্রতিভা তাকে থেমে থাকতে দেয়নি কবিতা আবৃত্তির মাধ্যমে ইতিমধ্যে তিনি লাখো মানুষের মন জয় করেছেন।

জানতে চাইলে তিনি বলেন,আমার স্বপ্ন ছিল ছোটবেলা থেকে ক্রিয়েটিভ কিছু করার, কবিতা আবৃত্তি ও আমার কাছে অত্যন্ত পছন্দের, তাই বর্তমানে কবিতা আবৃত্তি করছি। সবার ভালোবাসা পেয়েছি। কবিতা আবৃত্তির মাধ্যমে অনেক দূর যেতে চাই।


এই ক্যাটেগরির আরও খবর