• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
নিদোর্ষ হয়েও আজ অপরাধী: আদালতে আইভী সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই সনদ হোক ঐকমত্যের ভিত্তি, বিভাজনের হাতিয়ার নয় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে বগুড়ায় মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান চট্টগ্রামে চায়না ইকোনমিক জোনের উদ্বোধন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা পঞ্চাশ পেরিয়েও রুবাবা নিজেকে ফিট রেখেছেন যেভাবে একবার পূর্বাচল, এবার রূপগঞ্জ—ভিটেমাটি হারানোর শঙ্কায় শত শত পরিবার সমৃদ্ধির স্বার্থে আকর্ষণীয় বিজনেস হাব গঠনের প্রস্তাব

শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

২৪ ঘন্টা / ৬
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ছোটপর্দার গ্ল্যামারাস অভিনেত্রী সাদিয়া আয়মান। অভিনয় দক্ষতা ও পর্দা উপস্থিতির মাধ্যমে অল্প সময়েই দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন তিনি। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের অভিনয়, নতুন কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গে।সাদিয়া জানান, বর্তমানে তিনি নতুন একটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত। সেই শুটিংয়ের ফাঁকেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসেছেন। তিনি বলেন, “নতুন একটা প্রজেক্টের শুটিং করে এখানে এসেছি। ‘ফ্যামিলি এক্সপ্রেস’ নাটকে আমি এবং সাজ্জাদ ভাই কাজ করছি।”একজন অভিনেত্রী হিসেবে শক্তিশালী গল্প ও অর্থবহ চরিত্রে অভিনয় করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন সাদিয়া। তিনি মনে করেন, তার কাজ যেন পরিবারের সবাই একসঙ্গে বসে উপভোগ করতে পারেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি খুব কম কাজ করি। ভালো গল্প পেলেই কাজ করি। গল্পটা কী বলছে, সমাজকে কী দিচ্ছে, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। সব কাজেই যে মেসেজ থাকবে এমন নয়, তবে দিন শেষে কাজটা পরিবার নিয়ে সবাই দেখে। আমি চাই বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষ আমার কাজ দেখতে পারুক। পাশাপাশি আমার চরিত্রের কী ধরনের প্রভাব আছে, সেটাও খেয়াল করি।’

বড় পর্দায়ও নিজের অভিনয়ের মাধ্যমে নতুনভাবে দর্শকের মন জয় করতে চান এই অভিনেত্রী। এ বিষয়ে সাদিয়া বলেন, “আমি এখন পর্যন্ত দুটি সিনেমায় কাজ করেছি এবং দুটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছি। চাই আমার পরবর্তী সিনেমার চরিত্র ‘কাজলরেখা’ ও ‘উৎসব’-এর জেসমিনকেও ছাড়িয়ে যায়। সুযোগ পেলে সব ধরনের চরিত্রেই অভিনয় করতে চাই।”ছোটপর্দা থেকে বড়পর্দায় কাজের অভিজ্ঞতা নিয়ে সাদিয়ার ভাষ্য, ‘ছোটপর্দা আর বড়পর্দা বলে আলাদা কিছু দেখি না। অভিনয় তো অভিনয়ই। ছোটপর্দায় কম ভালো আর বড়পর্দায় বেশি ভালো অভিনয় করি এমন নয়। অভিনয় সবসময় মন দিয়ে করতে হয়, সর্বোচ্চ চেষ্টা দিতে হয়। শুধু মাধ্যমটা আলাদা।’


এই ক্যাটেগরির আরও খবর