• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত তুরস্ক অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ মাহবুবা হাকিমের হলফনামায় তথ্যের অসংগতি: ‘তথ্য গোপন নয়, অনাকাঙ্ক্ষিত ভুল বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার’ ঠোঁটে লিপস্টিক, দায়িত্বে কঠোর- কারিনা কাপুরের নতুন চ্যালেঞ্জ ‘দায়রা’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

‘জীবন তো একটাই’— নতুন ভিডিওতে যে বার্তা দিলেন কেয়া পায়েল

২৪ ঘন্টা / ৩২
বুধবার, ২২ জুলাই, ২০২৬

লাইট, ক্যামেরা আর শুটিংয়ের ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে আবারও প্রকৃতির কাছে ফিরলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। এবার মালদ্বীপ ভ্রমণের নতুন একটি ভিডিও প্রকাশ করে শুধু ছুটির মুহূর্তই নয়, জীবনকে নিজের মতো করে উপভোগ করার বার্তাও দিয়েছেন তিনি।সোমবার (২১ জুলাই) নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নীল সমুদ্র, সাদা বালুর সৈকত আর খোলা আকাশের নিচে দারুণ সময় কাটাচ্ছেন কেয়া। কখনো সমুদ্রতীরে হাঁটছেন, কখনো প্যারাসেইলিংয়ের রোমাঞ্চ উপভোগ করছেন, আবার স্কুবা ডাইভিং করে সাগরের গভীরে হারিয়ে যাচ্ছেন। পুরো ভিডিওজুড়েই ফুটে উঠেছে ছুটির আনন্দ আর প্রকৃতির সঙ্গে মিশে থাকার এক স্বস্তির অনুভূতি।ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘মন যেটা চায়, সেটাই করো। জীবন তো একটাই।’ তার এই ছোট্ট বার্তা ভক্তদের মধ্যেও সাড়া ফেলেছে। কেউ জীবনবোধের প্রশংসা করেছেন, আবার কেউ মন্তব্য করেছেন, ‘এমন জীবন উপভোগের জন্য আর্থিক সামর্থ্যও প্রয়োজন।’

এর আগেও মালদ্বীপ সফরের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন কেয়া পায়েল। সেসবের মধ্যে একটি ভিডিও বিশেষভাবে আলোচনায় আসে, যেখানে একটি অভিজাত রেস্তোরাঁয় এক যুবকের পাশে বসে তাকে খাবার খাইয়ে দিতে দেখা যায় অভিনেত্রীকে। সেই ভিডিও ঘিরে তাদের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ছড়ালেও এ বিষয়ে এখনো মুখ খোলেননি কেয়া।তবে নতুন ভিডিওতে কোনো গুঞ্জনের ইঙ্গিত নয়, বরং নিজের মতো করে বাঁচার দর্শনই সামনে এনেছেন এই অভিনেত্রী। ব্যস্ত জীবনের মাঝেও নিজের জন্য সময় বের করে নেওয়ার গুরুত্ব যেন নতুন করে মনে করিয়ে দিলেন কেয়া পায়েল।


এই ক্যাটেগরির আরও খবর