• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপসেরা রেলস্টেশন সুইজারল্যান্ডের জুরিখ এইচবিএফ, পিছিয়ে জার্মানি আইসিসিবিতে বসুন্ধরা মেডিকেল সিটির শেয়ার বুকিং মেলা উদ্বোধন সঙ্গীত নিয়ে আরো অনেক দূর যেতে চাই,এএইচআর রাব্বি নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ যে তথ্য পাওয়া গেল স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: প্রধান নির্বাচন কমিশনার পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে ‘চুরি’ হওয়া লেমুর আম্বানির চিড়িয়াখানায় শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানালেন অভিনেত্রী বাঁধন আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

তামিমের হার্টে রিং, আছেন নিবিড় পর্যবেক্ষণে

২৪ ঘন্টা / ১৬৮
সোমবার, ২৪ মার্চ, ২০২৫

দুই দফায় হার্ট অ্যাটাক করা তামিম ইকবালের হার্টে একটি রিং পরানো হয়েছে। এখন তাকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন।

সোমবার সকালে বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে মাঠে নামে মোহামেডান। এ ম্যাচ শুরুর আগে টস করেন তামিম ইকবাল। এরপরেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। সেখান থেকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় তাকে। আপাতত সেখানেই আছেন তামিম।

তামিমের শারীরিক অবস্থার অনুকূলে না থাকায় তাকে তৎক্ষনাৎ ঢাকায় আনা সম্ভব হয়নি। বিকেএসপিতে প্রস্তুত রাখা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। পরিস্থিতির উন্নতি হলেই তাকে ঢাকায় আনা হবে।

তামিমের অসুস্থতার খবর শুনে বিকেএসপিতে ছুটে গিয়েছে তামিমের পরিবার। সেখানে তার স্ত্রী আয়েশা ইকবাল ও বড় ভাই নাফিস ইকবাল উপস্থিত আছেন।


এই ক্যাটেগরির আরও খবর