• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে বহিরাগতদের হট্টগোল: সাবেক কর্মকর্তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: রাজপথ থেকে অ্যালগরিদমের রাজনীতি বাংলাদেশে চালু হতে যাচ্ছে বিশ্বখ্যাত থাইকফি চেইন ‘ক্যাফে আমাজন’ ম্যানচেস্টারে শিশু নির্যাতনের অভিযোগ, পাকিস্তানের সাবেক মন্ত্রীর রাজনৈতিক প্রত্যাবর্তন ২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ছুবে ভারত: রাজ্যসভায় নির্মলা সীতারামন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার মুক্তিযুদ্ধমন্ত্রীর এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন গ্রেপ্তার গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

গণপরিষদ ভোট নয়, সংবিধান সংশোধন দরকার: সালাহউদ্দিন আহমেদ

২৪ ঘন্টা / ৩৪১
রবিবার, ২৩ মার্চ, ২০২৫

রাষ্ট্র কি নতুন হয়েছে প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, এখানে গণতন্ত্রের চরিত্র হারিয়েছে, তাই গণপরিষদ ভোট নয়, সংবিধান সংশোধন দরকার।

রোববার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের প্রস্তাবনা জমা দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংশোধনের কিছু প্রস্তাবে নির্বাচিত প্রতিনিধি ক্ষমতা খর্বের প্রস্তাব মানে না বিএনপি। ৭১ ও ২৪ কে এক পর্যায়ে আনা সমুচিত নয়।

salauddin-2

তিনি বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আদলে লোয়ার জুডিশিয়ারির প্রস্তাব করেছে বিএনপি। নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্টে ২৭টি প্রস্তাবের মধ্যে অধিকাংশ প্রস্তাব সংবিধান সংশোধনের সঙ্গে সংশ্লিষ্ট।

এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কারের মতামত জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে গিয়ে লিখিত মতামত জমা দেয়।


এই ক্যাটেগরির আরও খবর