• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
প্রান্তিক মানুষের মুখে হাসি: নতুন স্বপ্নের সারথি তারেক রহমান অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা এসএসসির ফল প্রকাশ কবে, জানালেন শিক্ষামন্ত্রী ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা পদোন্নতিতেও গুরুতর অনিয়মের অভিযোগ রূপালি ব্যাংকে ব্যাপক ঋণ জালিয়াতি ১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম? ইউনূস সরকারের রেখে যাওয়া ‘অবসাদ’ ও আমলাতান্ত্রিক দেওয়াল: বাজেট বাস্তবায়নে মূল বাধা ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইকোলজি এন্ড বায়োডাইভারসিটি এর এজিএম অনুষ্ঠিত

বাবুগঞ্জ ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

২৪ ঘন্টা / ১৩২
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

বসন্তের অনিন্দ্য সুন্দর পরিবেশে গতকাল ২৪/০২/২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হ’ল দক্ষিনাঞ্চলের ঐতিহ্যের সারথী বাবুগঞ্জ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজ গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম আজাদ, বিদ্যোৎসাহী সদস্য এ্যাডভোকেট এস এম সফিউল্লাহ্, দাতা সদস্য জনাব আরিফুর রহমান শিমুল সিকদার এবং কলেজ অধ্যক্ষ আ ন ম আবদুল হালিম সম্মিলিত ভাবে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অত:পর কলেজ গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম আজাদ সাহেব অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষণা করেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা আয়োজনের মাধ্যমে প্রতিভা অন্বেষণ ও বিকাশনের সুযোগ সৃষ্টির জন্যই এমন আয়োজন। দিনভর ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে সুষ্ঠু ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমকালীন তারুণ্যের স্ফুলিঙ্গের পাদপ্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠে যেমন খুশি তেমন সাজো পর্ব। নরম রোদেলা বিকেলে ছাত্র ছাত্রীদের গীতি নৃত্যের মুর্ছনায় আনন্দ বিনোদনের এক অভূতপূর্ব আবহ তৈরি হয়।

সবশেষে পুরস্কার বিতরণ ও আগামীর জন্য এমন অনুকরণীয় ভালো একটি উপভোগ্য অনুষ্ঠানের প্রত্যাশায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।


এই ক্যাটেগরির আরও খবর