• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
জবাবদিহিতার স্বার্থে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড খতিয়ে দেখা প্রয়োজন তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় নয়াদিল্লি: ভারতীয় হাইকমিশনার যেমন বুনব, তেমনই ফল পাব: দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল বিএনপির ১৭ বছরের আন্দোলনে: রিজভী রাজধানীর রামপুরা-নতুনবাজার সড়কে তীব্র যানজট আর্থিক জট কাটিয়ে গতি পাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাষ্ট্রপতি হোক দলমতের ঊর্ধ্বে, জনগণের আস্থার প্রতীক জুলাই ব্যক্তিগত বা রাজনৈতিক গোষ্ঠীর নয়, জাতির অর্জন: শেখ রবিউল ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের হামলায় নিহত ২০ ঘরে-বাইরে নারীর নিরাপত্তাহীনতা, সমাজ নীরব কেন?

দেশের বাজারে আরও বেড়েছে স্বর্ণের দাম।

২৪ ঘন্টা / ২৮২
সোমবার, ৮ জুলাই, ২০২৪

সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৬১০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৮ হাজার ৮৯১ টাকা। 

রোববার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। সোমবার (৮ জুলাই) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ ১৮ হাজার ৮৯১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৭ হাজার ২৭৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮০ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। 


এই ক্যাটেগরির আরও খবর