• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের বক্তব্যে অপরিবর্তিত তেলের দাম কপ-৩১ সম্মেলনে তারেক রহমান-এরদোয়ানের বৈঠকের সম্ভাবনা: পররাষ্ট্র সচিব সংকটে থাকা ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা: অনিয়ম ও কমিশন বাণিজ্য খতিয়ে দেখতে তদন্ত কমিটি ​মুসলাহর নতুন গান ‘সাকী’: আধ্যাত্মিকতা ও পারিবারিক ভালোবাসার অনন্য মেলবন্ধন এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহুর উদ্বেগ, জানালেন কারণও শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন শুভশ্রীর জন্মদিনে উপস্থিত না থেকেও কেন আলোচনায় ছিলেন দেব

কপ-৩১ সম্মেলনে তারেক রহমান-এরদোয়ানের বৈঠকের সম্ভাবনা: পররাষ্ট্র সচিব

surovibaki / ২
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

তুরস্ক সফরকালে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জা‌নি‌য়ে‌ছেন নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ স‌ম্মেল‌নে তিনি এ কথা জানান।পররাষ্ট্র সচিব জানান, বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ এ যোগ দিতে দুই দিনের সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০-১২ নভেম্বর তুরস্কে সরকারি সফর করবেন তিনি।সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, তুরস্ক সফরকালে প্রধানমন্ত্রীর তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠ‌ক নিশ্চিত করা হ‌য়ে‌ছে। এ ছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও ইউএন‌ডি‌পির প্রশাসকের সঙ্গেও বৈঠ‌কের কথা রয়েছে।

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সালাহউদ্দিন নোমান ব‌লেন, ‘বিভিন্ন ধরনের সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। তবে সামরিক ও অর্থনৈতিক জোনে নির্দিষ্ট বিনিয়োগ বা ড্রোন কারখানা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা সামরিক সহযোগিতার অংশ, যা নির্দিষ্টভাবে পরে জানানো যেতে পারে।’তুর্কি কোম্পানির সঙ্গে এভিয়েশন ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে সহযোগিতা নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন নোমান বলেন, ‘এটি দ্বিপক্ষীয় সফর নয়। এটি একটি সৌজন্য সাক্ষাৎ এবং সাধারণ ও সাবস্ট্যান্টিভ বিষয়ে আলোচনা হয়েছে।’


এই ক্যাটেগরির আরও খবর