• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সাবেক বিমান বাহিনী সদস্যদের মিলনমেলা: উদযাপিত হলো ৫৫তম বিমান বাহিনী দিবস বিএনপি নেতা মাসুম খান রাজেশের নিঃশর্ত মুক্তির দাবিতে রায়ের বাজারে প্রতিবাদ সমাবেশ বিএমটিএ নির্বাচন: সভাপতি মুফাসসেরুল, সাধারণ সম্পাদক খন্দকার সিতাবুর ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় সাবেক ছাত্রনেতারা: প্রত্যাশার কেন্দ্রে সাত সংগঠক বার্সেলোনাকে ডুবিয়ে রিয়ালের জার্সিতে এমবাপ্পের নতুন মাইলফলক পরীমনির জন্য উড়োজাহাজে করে কে পাঠালেন শিউলি ফুল? ইরানে হামলা থেকে পিছু হটলেন ট্রাম্প ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন স্থগিত হলো ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন কর্ণফুলী কমিউটার লাইনচ্যুতি: প্রকৌশলীর বিরুদ্ধে দায় এড়ানোর অভিযোগ

সাবেক বিমান বাহিনী সদস্যদের মিলনমেলা: উদযাপিত হলো ৫৫তম বিমান বাহিনী দিবস

surovibaki / ০
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর সদস্যদের কল্যাণে নিয়োজিত সংগঠন রিটায়ার্ড এয়ার ফোর্স পার্সোনেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে গত ১৬ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকার রাওয়া কমপ্লেক্সে ৫৫তম বিমান বাহিনী দিবস উদযাপন ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ বাশার পাটোয়ারী। সংগঠনের সাধারণ সম্পাদক এস এম সাফিউল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন এবং সাবেক অতিরিক্ত সচিব মো. ইব্রাহিম খলিল। এ ছাড়া অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ ছাত্রী , বিশিষ্ট আমন্ত্রিত অতিথি, সমিতির সদস্যবৃন্দ এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সদস্যদের পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান। এ ছাড়া সংগঠনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান, আজীবন সদস্যপদের সনদ বিতরণ এবং সংগঠনের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের আয়োজনও ছিল।

সংগঠনের স্মরণিকা প্রকাশে ধারাবাহিক সহযোগিতা ও মূল্যবান অবদানের স্বীকৃতিস্বরূপ MARSIC Group-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। গ্রুপের পক্ষে সম্মাননা গ্রহণ করেন এর ব্যবস্থাপনা পরিচালক ফ্লাইট সার্জেন্ট ( অব:) ইমরান চৌধুরী।

এ আয়োজনের মাধ্যমে অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের কল্যাণ নিশ্চিত করা, পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য সুদৃঢ় করা এবং তাঁদের মর্যাদা সমুন্নত রাখার ক্ষেত্রে অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়।


এই ক্যাটেগরির আরও খবর