• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের বক্তব্যে অপরিবর্তিত তেলের দাম কপ-৩১ সম্মেলনে তারেক রহমান-এরদোয়ানের বৈঠকের সম্ভাবনা: পররাষ্ট্র সচিব সংকটে থাকা ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা: অনিয়ম ও কমিশন বাণিজ্য খতিয়ে দেখতে তদন্ত কমিটি ​মুসলাহর নতুন গান ‘সাকী’: আধ্যাত্মিকতা ও পারিবারিক ভালোবাসার অনন্য মেলবন্ধন এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহুর উদ্বেগ, জানালেন কারণও শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন শুভশ্রীর জন্মদিনে উপস্থিত না থেকেও কেন আলোচনায় ছিলেন দেব

ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের

২৪ ঘন্টা / ৪৩
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি বিমান চলাচল চালুর প্রস্তাব দিয়েছে ইরান। দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও জনগণের যোগাযোগ আরো জোরদার করতে এ উদ্যোগের প্রতি আগ্রহ প্রকাশ করেছে দেশটি।সোমবার (২২ জুন) জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ইরানের ড. জলিল রাহিমী জাহানাবাদী এ প্রস্তাব তুলে ধরেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবটি বাস্তবায়িত হলে বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক নতুন মাত্রা পাবে।

সাক্ষাতে রাষ্ট্রদূত বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময় আরো বৃদ্ধি পাবে।
তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ভবিষ্যতে ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে ইরান থেকে সাশ্রয়ী মূল্যে পেট্রোকেমিক্যাল পণ্য, ইউরিয়া সার ও বিভিন্ন খাদ্যসামগ্রী আমদানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে বিশ্বমানের তৈরি পোশাক ইরানের বাজারে রপ্তানি বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

উভয় পক্ষ মত প্রকাশ করে, সরাসরি বিমান যোগাযোগ চালু হলে ব্যবসায়ী, পর্যটক ও বিনিয়োগকারীদের যাতায়াত সহজ হবে এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরো সম্প্রসারিত হবে।


এই ক্যাটেগরির আরও খবর