• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি নেতা মিরন শিকদারের স্ত্রী তাসলিমা খানমের মনোনয়নপত্র দাখিল ঝালকাঠি-১ আসনের সাংসদকে পবিপ্রবির জিয়া পরিষদের সাধারণ সম্পাদকের শুভেচ্ছা আমার এলাকার হাসপাতাল নিজেই ‘রোগীর মতো’ মোহাম্মদপুরে থামছে না সহিংসতা, ৪ দিনের ব্যবধানে ফের খুন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়াতে চায় না যুক্তরাষ্ট্র বিদেশে কর্মী পাঠাতে লবিস্ট ফার্ম নিয়োগ দেওয়া হচ্ছে রেলওয়ের ডিজির বিরুদ্ধে অপপ্রচার!!নেপথ্যে কে এই রমজান আলী? রেল খাতে প্রধানমন্ত্রীর ১৮০ দিনের আলটিমেটাম,নির্দেশনা বাস্তবায়নে নিরলস কাজ করছেন মহাপরিচালক আফজাল হোসেন বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ চারুকলার বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রায়’ নতুন বছরকে বরণ

দোকান খোলা-বন্ধের নতুন সময়সূচির প্রস্তাব মালিকদের

২৪ ঘন্টা / ৯
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির ফলে বৈশ্বিক জ্বালানি সংকট দেখা দেওয়ায় সরকার দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।সমিতির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে, দোকানপাট সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হোক। এ ক্ষেত্রে তারা সকাল ৯টার বদলে বেলা ১১টায় দোকান খোলার বিষয়টিও বিবেচনায় আনতে চায়।শুক্রবার (০৩ মার্চ) সন্ধ্যায় সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমানের যৌথ স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির স্ট্যান্ডিং কমিটির এক জরুরি ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে প্রায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী ও আড়াই কোটি কর্মচারীর জীবিকা বিবেচনায় এনে ঢাকাসহ সারা দেশে দোকান ও শপিংমল বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানানো হয়।


এই ক্যাটেগরির আরও খবর