• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে বহিরাগতদের হট্টগোল: সাবেক কর্মকর্তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: রাজপথ থেকে অ্যালগরিদমের রাজনীতি বাংলাদেশে চালু হতে যাচ্ছে বিশ্বখ্যাত থাইকফি চেইন ‘ক্যাফে আমাজন’ ম্যানচেস্টারে শিশু নির্যাতনের অভিযোগ, পাকিস্তানের সাবেক মন্ত্রীর রাজনৈতিক প্রত্যাবর্তন ২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ছুবে ভারত: রাজ্যসভায় নির্মলা সীতারামন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার মুক্তিযুদ্ধমন্ত্রীর এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন গ্রেপ্তার গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগুনে পুড়ল চট্টগ্রামের টেরিবাজার, নিহত ২

২৪ ঘন্টা / ৩১
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

চট্টগ্রাম নগরীর বাণিজ্যিক এলাকা টেরিবাজারে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ১০ তলা বিশিষ্ট কে বি অর্কিড প্লাজায় এ আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মোহাম্মদ মামুন নামে একজনকে চমেক হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।নিহতরা হলেন— পটিয়া উপজেলার বধুপুর মির্জাবাড়ি এলাকার মোহাম্মদ ইয়াসিন খালিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) এবং বোয়ালখাল ইউনিয়নের পাচুরিয়া এলাকার মামুনুল কাদেরের ছেলে সোলাইমান। তারা দুজনই ভবনের চতুর্থ তলার একটি টেইলার্সের কর্মচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই টেইলার্সের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়। চতুর্থ তলা থেকে পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, সেহরির পর থেকে এলাকায় বিদ্যুৎ ছিল না। সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ ফিরে আসার পরপরই আগুন লাগে।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফিয়াল ফারুক জানান, সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। টানা প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ১০টা ৫৩ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

এ সময় অগ্নিকাণ্ডে আহত কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশেক জানান, গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টেরিবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, যে টেইলার্সের দোকানে আগুন লাগে সেখানে কর্মচারীদের বেতন-বোনাস দেওয়ার প্রস্তুতি চলছিল। দোকানে আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকা নগদ ছিল বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, কে বি অর্কিড প্লাজার নিচের পাঁচতলায় শপিংমল এবং উপরের পাঁচতলায় আবাসিক ফ্ল্যাট। ভবনটিতে জুয়েলারি দোকান, ব্যাংকের শাখা ও টেইলার্সসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।


এই ক্যাটেগরির আরও খবর