• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি নেতা মিরন শিকদারের স্ত্রী তাসলিমা খানমের মনোনয়নপত্র দাখিল ঝালকাঠি-১ আসনের সাংসদকে পবিপ্রবির জিয়া পরিষদের সাধারণ সম্পাদকের শুভেচ্ছা আমার এলাকার হাসপাতাল নিজেই ‘রোগীর মতো’ মোহাম্মদপুরে থামছে না সহিংসতা, ৪ দিনের ব্যবধানে ফের খুন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়াতে চায় না যুক্তরাষ্ট্র বিদেশে কর্মী পাঠাতে লবিস্ট ফার্ম নিয়োগ দেওয়া হচ্ছে রেলওয়ের ডিজির বিরুদ্ধে অপপ্রচার!!নেপথ্যে কে এই রমজান আলী? রেল খাতে প্রধানমন্ত্রীর ১৮০ দিনের আলটিমেটাম,নির্দেশনা বাস্তবায়নে নিরলস কাজ করছেন মহাপরিচালক আফজাল হোসেন বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ চারুকলার বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রায়’ নতুন বছরকে বরণ

আমার এলাকার হাসপাতাল নিজেই ‘রোগীর মতো’

২৪ ঘন্টা / ৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

নিজ সংসদীয় এলাকার হাসপাতালকে ‘রোগীর’ সঙ্গে তুলনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। স্বাস্থ্য ব্যবস্থার দুর্দশার কথা বলতে গিয়ে তিনি এমন তুলনা দেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনের আলোচনায় তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য একটি হাসপাতাল আছে, যেটি মাত্র ৫০ শয্যাবিশিষ্ট। সে হাসপাতালটি নিজেই একটা রোগীর মতো।

কারণ হিসেবে তিনি বলেন, এখানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, কর্মচারী, চাহিদামাফিক ঔষধ, আধুনিক যন্ত্রপাতি সবকিছুর সংকট বিদ্যমান। হাসপাতালটিতে ১০ কোটি টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল।

কিন্তু ৫ আগস্টের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় এখন পুরাতন দোতলা ভবনে কাজ চালানো হচ্ছে বলে জানান এ সংসদ সদস্য।

তিনি বলেন, ভবনটি দেখলেই রোগাক্রান্ত মনে হয়। এই হাসপাতালে চিকিৎসক, কনসালটেন্ট ও নার্সসহ ৬৪টি পদ শূন্য রয়েছে।


এই ক্যাটেগরির আরও খবর