• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে বহিরাগতদের হট্টগোল: সাবেক কর্মকর্তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: রাজপথ থেকে অ্যালগরিদমের রাজনীতি বাংলাদেশে চালু হতে যাচ্ছে বিশ্বখ্যাত থাইকফি চেইন ‘ক্যাফে আমাজন’ ম্যানচেস্টারে শিশু নির্যাতনের অভিযোগ, পাকিস্তানের সাবেক মন্ত্রীর রাজনৈতিক প্রত্যাবর্তন ২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ছুবে ভারত: রাজ্যসভায় নির্মলা সীতারামন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার মুক্তিযুদ্ধমন্ত্রীর এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন গ্রেপ্তার গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চিকিৎসকদের উদ্যোগে দোয়া মাহফিল

২৪ ঘন্টা / ৭৩
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) চিকিৎসকদের উদ্যোগে রাজধানীর খিলগাঁওয়ের তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় এই অনুষ্ঠান হয়।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম দোয়া মাহফিলে উপস্থিত থেকে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে দোয়া করেন। প্রায় শতাধিক শিশু ও শিক্ষক এ আয়োজনে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া কামনা করেন ডা. রফিক।

এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে আরও উপস্থিত ছিলেন ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. আহমেদ সামি আল হাসান, ডা. আশিক চৌধুরি পিয়াস, ডা. নোমান, ডা. তানজীর, ডা. বাদশা, ডা. মাহমুদ, ডা. রায়হান, ডা. মমী, ডা. ওমর, ডা. মুনতাসীর, ডা. মুসা, ডা. নাফি, ডা. সাব্বির, বদরুদ্দেজা শওকত, রিফাত, রিপুসহ বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীরা।


এই ক্যাটেগরির আরও খবর