• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের বক্তব্যে অপরিবর্তিত তেলের দাম কপ-৩১ সম্মেলনে তারেক রহমান-এরদোয়ানের বৈঠকের সম্ভাবনা: পররাষ্ট্র সচিব সংকটে থাকা ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা: অনিয়ম ও কমিশন বাণিজ্য খতিয়ে দেখতে তদন্ত কমিটি ​মুসলাহর নতুন গান ‘সাকী’: আধ্যাত্মিকতা ও পারিবারিক ভালোবাসার অনন্য মেলবন্ধন এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহুর উদ্বেগ, জানালেন কারণও শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন শুভশ্রীর জন্মদিনে উপস্থিত না থেকেও কেন আলোচনায় ছিলেন দেব

মিরপুরে ওরাইমোর ব্র্যান্ড শপ উদ্বোধন: গেমিং প্রতিযোগিতার বিজয়ীদের নগদ অর্থের কুপন প্রদান

surovibaki / ২৪
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বিশেষ প্রতিনিধি: রাজধানীর মিরপুর-১ নম্বরের সমিত ভবনের তারেক টেলিকমে বিশ্বখ্যাত মোবাইল এক্সেসরিজ ও গেমিং ব্র্যান্ড ওরাইমোর (oraimo) নতুন একটি ব্র্যান্ড শপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ৩ অক্টোবর ২০২৬ দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও অনলাইন গেমিং প্রতিযোগিতার মাধ্যমে শপটির শুভ সূচনা ঘটে। উদ্বোধনী অনুষ্ঠানে গেমিং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত নগদ অর্থের কুপন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ওরাইমো ইন্টারন্যাশনালের চায়না প্রতিনিধিসহ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার তানভীর হোসেন মজুমদার, স্থানীয় ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ওরাইমো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার তানভীর হোসেন মজুমদার বলেন, “আমাদের মূল লক্ষ্য ১৬ থেকে ৩০ বছর বয়সী তরুণ প্রজন্ম। খেলার মাঠ ও বিনোদনের সুযোগ সীমিত হওয়ায় বর্তমানে তরুণদের একটি বড় অংশ অনলাইন গেমের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। এই তরুণদের আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা দিতে এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করতে কাজ করছে ওরাইমো।” তিনি আরও জানান, ই-স্পোর্টস সেক্টরে আন্তর্জাতিক প্রতিযোগিতার সুযোগ তৈরি করতে জনপ্রিয় অনলাইন গেম ‘ফ্রি ফায়ার’-এর (Free Fire) সাথে কোলাবরেশনে স্মার্ট এক্সেসরিজ ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করেছে ওরাইমো। গেমিংকে আন্তর্জাতিকভাবে স্পোর্টস হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো দেশে অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণেরাও অংশ নিচ্ছেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের তরুণেরা নিজেদের দক্ষতা আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ফিতা কেটে শপটির শুভ উদ্বোধনের পর আয়োজকেরা জানান, এই ব্র্যান্ড শপটি চালুর ফলে স্থানীয় গ্রাহকেরা খুব সহজেই ওরাইমোর গুণগত মানসম্পন্ন পণ্য ও সেবা পাবেন।


এই ক্যাটেগরির আরও খবর