• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে বহিরাগতদের হট্টগোল: সাবেক কর্মকর্তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: রাজপথ থেকে অ্যালগরিদমের রাজনীতি বাংলাদেশে চালু হতে যাচ্ছে বিশ্বখ্যাত থাইকফি চেইন ‘ক্যাফে আমাজন’ ম্যানচেস্টারে শিশু নির্যাতনের অভিযোগ, পাকিস্তানের সাবেক মন্ত্রীর রাজনৈতিক প্রত্যাবর্তন ২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ছুবে ভারত: রাজ্যসভায় নির্মলা সীতারামন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার মুক্তিযুদ্ধমন্ত্রীর এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন গ্রেপ্তার গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে আবারও আগুন দিলো বিক্ষুব্ধ লোকজন

২৪ ঘন্টা / ১২৫
বুধবার, ১ অক্টোবর, ২০২৫

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের পোড়া বাসায় আবারও আগুন দিয়েছেন এক দল বিক্ষুব্ধ লোক। বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। নুর উদ্দিন চৌধুরীর বাসাটি লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমনী এলাকায়।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন পাঁচতলা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত ছিল।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে একদল বিক্ষুব্ধ লোক উত্তর তেহমনী এলাকায় জড়ো হয়ে সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর ওই পরিত্যক্ত বাড়ির নিচতলায় আগুন দেয়। মেহেদী হাসান নামে তাদের একজন বলেন, ‘স্বৈরাচার ও তাদের দোসরদের বাড়িঘর ধ্বংস করা হবে। তাদের ফিরে আসা আমরা প্রতিহত করব। কাউকে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না।’

দ্বিতীয় দফা আগুন দেওয়ার ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।  

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ বলেন, ‘সাবেক সংসদ সদস্যের বাড়িটি আগে পোড়ানো হয়েছিল। ফলে বাড়ির অবকাঠামোর অধিকাংশই ক্ষতিগ্রস্ত। আজ আবার সেখানে আগুন দেওয়া হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।’ 

তিনি জানান, পুলিশ জড়িতদের শনাক্তে কাজ করছে। সিসি টিভির ফুটেজ যাচাই করে জড়িতদের শনাক্তের কাজ শুরু হয়েছে। এছাড়া প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংগ্রহ করা হচ্ছে।


এই ক্যাটেগরির আরও খবর