• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে বহিরাগতদের হট্টগোল: সাবেক কর্মকর্তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: রাজপথ থেকে অ্যালগরিদমের রাজনীতি বাংলাদেশে চালু হতে যাচ্ছে বিশ্বখ্যাত থাইকফি চেইন ‘ক্যাফে আমাজন’ ম্যানচেস্টারে শিশু নির্যাতনের অভিযোগ, পাকিস্তানের সাবেক মন্ত্রীর রাজনৈতিক প্রত্যাবর্তন ২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ছুবে ভারত: রাজ্যসভায় নির্মলা সীতারামন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার মুক্তিযুদ্ধমন্ত্রীর এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন গ্রেপ্তার গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

হামাসকে ‘শেষবারের মতো সতর্ক’ করলেন ট্রাম্প

২৪ ঘন্টা / ৭৮
সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ইসরাইল যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে দাবি করে হামাসকে শেষবারের মতো সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৭ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইসরাইলিরা আমার শর্ত মেনে নিয়েছে, এখন হামাসেরও এটা মেনে নেয়া উচিত। এটিই হামাসের জন্য শেষ সতর্কবার্তা। শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে।’

ট্রাম্পের এই সতর্কবার্তার পর এক বিবৃতিতে হামাস বলেছে,গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু প্রস্তাব পেয়েছে।

গোষ্ঠীটি আরও জানিয়েছে, তারা প্রস্তাবটি নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে আর বিস্তারতি কিছু জানায়নি।হামাস জানায়, যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের বিনিময়ে তারা যেকোনো উদ্যোগকে স্বাগত জানাতে প্রস্তুত।

নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন,

এদিকে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর আগ্রাসন অব্যাহত রয়েছে। রোববার  উপাত্যকার আল-রুয়া টাওয়ারে ভয়াবহ বিমান হামলায় মুহূর্তেই ধসে পড়ে সাততলা ভবন। এ হামলায় হতাহত হন বেশ কয়েকজন।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, বহুতল ভবনগুলো হামাস ব্যবহার করছিল সামরিক ও গোয়েন্দা কর্মকাণ্ডে। হামলার আগে সাধারণ মানুষকে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে বলেও দাবি তাদের।

শুধু আল-রুয়া নয়, গাজার আল-জাজিরা ক্লাবেও একইদিনে বিমান হামলা চালায় ইসরাইল। ভবনের ভেতরে ও পাশে তাঁবুতে থাকছিল শতাধিক বাস্তুচ্যুত মানুষ। মুহূর্তেই ধসে পড়ে আশ্রয়কেন্দ্র, আকাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া। স্থানীয় বাসিন্দারা জানান, রাতে কোথায় থাকবেন তা তারা জানেন না। সাইরাত শিবিরেও ইসরাইলি ড্রোন হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন।


এই ক্যাটেগরির আরও খবর