• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
সৌদি আরবকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত তুরস্ক অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ মাহবুবা হাকিমের হলফনামায় তথ্যের অসংগতি: ‘তথ্য গোপন নয়, অনাকাঙ্ক্ষিত ভুল বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার’ ঠোঁটে লিপস্টিক, দায়িত্বে কঠোর- কারিনা কাপুরের নতুন চ্যালেঞ্জ ‘দায়রা’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

২৪৩ যাত্রী নিয়ে জাভা সাগরে ফেরিডুবি, উদ্ধার ১০২

২৪ ঘন্টা / ১৪
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জাভা সাগরে খারাপ আবহাওয়ার মধ্যে নিখোঁজ হওয়া ইন্দোনেশিয়ার একটি ফেরি থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ফেরিতে থাকা আরও যাত্রীদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। রোববার সকালে বিবিসি এ খবর প্রকাশ করেছে।ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, রোববার ভোরে সুরাবায়া থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিনের উদ্দেশে যাত্রা করার পর ‘ভিরগো ট্রান্সপোর্ট ৮’ নামের ফেরিটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।ফেরিটিতে মোট ২৪৩ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় রোববার রাত ২টার দিকে ফেরিটিকে বানজারমাসিন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে জাভা সাগরে সর্বশেষ অবস্থান করতে দেখা যায়।

খারাপ আবহাওয়ার মধ্যে ফেরিটি সমস্যায় পড়ার পরই এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করে ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী দল।
উদ্ধার অভিযান এখনও চলছে। ফেরিতে থাকা বাকি যাত্রীদের অবস্থান এবং তাদের মধ্যে কতজন এখনও নিখোঁজ, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য দেয়নি।

সূত্র: বিবিসি


এই ক্যাটেগরির আরও খবর