• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
মাহবুবা হাকিমের হলফনামায় তথ্যের অসংগতি: ‘তথ্য গোপন নয়, অনাকাঙ্ক্ষিত ভুল বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার’ ঠোঁটে লিপস্টিক, দায়িত্বে কঠোর- কারিনা কাপুরের নতুন চ্যালেঞ্জ ‘দায়রা’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী অবসরের পর এজাজের প্রতিষ্ঠানে বিপিসির সাবেক কর্মকর্তাদের ভিড় ৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা ইউপি নির্বাচনের তারিখ ঘিরে নানা আলোচনা অভিনেত্রী বাঁধনের খোঁজ নিতে বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

ধৈর্যেরও সীমা আছে, ক্ষোভ ওয়াশিংটনের

২৪ ঘন্টা / ৩৩
শনিবার, ৪ জুলাই, ২০২৬

হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাহত করে বৈশ্বিক অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলছে বলে ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ওয়াশিংটন সতর্ক করে বলেছে, এ বিষয়ে তাদের ‘ধৈর্যেরও সীমা আছে’।জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ওয়াল্টজ বলেন, ইরান জাহাজে কী পণ্য আছে বা কোথায় যাচ্ছে, তা বিবেচনা না করেই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে। এর ফলে খাদ্য, ত্রাণ ও জ্বালানি সরবরাহও ব্যাহত হচ্ছে।অন্যদিকে, জাতিসংঘের সহকারী মহাসচিব এলিজাবেথ স্পেহার সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হলে তা পুরো অঞ্চল, আন্তর্জাতিক নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনীতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

তিনি জানান, কাতারের দোহায় দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা এখনো চলছে। সব পক্ষকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানান তিনি। সূত্র: শাফাক নিউজ এজেন্সি


এই ক্যাটেগরির আরও খবর