• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
প্রান্তিক মানুষের মুখে হাসি: নতুন স্বপ্নের সারথি তারেক রহমান অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা এসএসসির ফল প্রকাশ কবে, জানালেন শিক্ষামন্ত্রী ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা পদোন্নতিতেও গুরুতর অনিয়মের অভিযোগ রূপালি ব্যাংকে ব্যাপক ঋণ জালিয়াতি ১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম? ইউনূস সরকারের রেখে যাওয়া ‘অবসাদ’ ও আমলাতান্ত্রিক দেওয়াল: বাজেট বাস্তবায়নে মূল বাধা ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইকোলজি এন্ড বায়োডাইভারসিটি এর এজিএম অনুষ্ঠিত

পবিপ্রবিতে ব্যবসায় প্রশাসন বিভাগের নতুন ডিন প্রফেসর ড. হাছান উদ্দীন

২৪ ঘন্টা / ৪৬
শনিবার, ১৪ মার্চ, ২০২৬

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. মো. হাছান উদ্দীন। বর্তমানে তিনি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন। এর আগেও দীর্ঘ সময় একই বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

গত ১ মার্চ উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার প্রফেসর ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের বর্তমান ডিন প্রফেসর ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকারের মেয়াদ আগামী ১৮ মার্চ শেষ হবে বিধায় তার পরিবর্তে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রফেসর ড. মো. হাছান উদ্দীনকে উক্ত অনুষদের ডিন হিসেবে ১৯ মার্চ থেকে পরবর্তী ২ বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। তিনি এ দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। কর্তৃপক্ষ প্রয়োজনবোধে যে কোনো সময় এ আদেশ সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন। একই সঙ্গে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিনের দায়িত্ব পালনের জন্য প্রফেসর ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করা হলো।

প্রশাসনিক দক্ষতা ও নেতৃত্বগুণের স্বাক্ষর রেখে তিনি প্রফেশনাল এমবিএ প্রোগ্রামের ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে রয়েছেন।প্রফেসর ড. হাছান উদ্দীন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) একজন সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউট্যাব, পবিপ্রবি শাখার পক্ষ থেকে ফেনী-২ আসনে নির্বাচনি দায়িত্ব পালন করেন।

শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কর্মকাণ্ডে সক্রিয় এই শিক্ষকের গ্রামের বাড়ি ফেনী সদরে। তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন শিক্ষক হিসেবে পরিচিত।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী মহলে তার সততা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা ইতোমধ্যেই প্রশংসিত। সংশ্লিষ্টরা আশা করেছেন, তার অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শিক্ষা ও গবেষণায় আরও অগ্রগতি অর্জন করবে।


এই ক্যাটেগরির আরও খবর