• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সৌদি আরবকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত তুরস্ক অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ মাহবুবা হাকিমের হলফনামায় তথ্যের অসংগতি: ‘তথ্য গোপন নয়, অনাকাঙ্ক্ষিত ভুল বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার’ ঠোঁটে লিপস্টিক, দায়িত্বে কঠোর- কারিনা কাপুরের নতুন চ্যালেঞ্জ ‘দায়রা’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

সাগরে মিলল ১২ কোটি টাকার গুপ্তধন

২৪ ঘন্টা / ১৩৪
সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে সাগরের নিচে মিলেছে বহু বছরের পুরোনো গুপ্তধন। একদল ডুবুরি ফ্লোরিডার বিখ্যাত ‘ট্রেজার কোস্ট’ এলাকা থেকে এক হাজারের বেশি স্বর্ণ ও রৌপ্যমুদ্রা উদ্ধার করেছেন। এর বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা।

ধারণা করা হচ্ছে, মুদ্রাগুলো তৈরি হয়েছিল বলিভিয়া, মেক্সিকো ও পেরুর স্প্যানিশ উপনিবেশে। ১৭১৫ সালে এসব জায়গা থেকে গুপ্তধন বোঝাই করে স্পেনে যাওয়ার পথে ঝড়ে ডুবে যায় ১১টি জাহাজ। সেই সঙ্গে সাগরের নিচে চাপা পড়ে এসব সম্পদ।

গুপ্তধন উদ্ধারের প্রতিষ্ঠান কুইন জুয়েলস জানিয়েছে, তাদের ডুবুরিরা বিশেষ ধাতু শনাক্তকরণ যন্ত্র ব্যবহার করে খুব সাবধানে মুদ্রাগুলো উদ্ধার করেছেন।

প্রতিষ্ঠানটির কর্মকর্তা স্যাল গুটোসো বলেন, এটা শুধু গুপ্তধন নয়, ইতিহাসের অংশ। প্রতিটি মুদ্রা অতীতের এক গল্প বলে।

ফ্লোরিডার আইন অনুযায়ী, সাগরে পাওয়া গুপ্তধনের মালিক অঙ্গরাজ্য সরকার। অনুমতি নিয়ে বেসরকারি দলগুলো এসব অনুসন্ধান চালাতে পারে। সূত্র : স্কাই নিউজ


এই ক্যাটেগরির আরও খবর