• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক পডকাস্টে একবার গেলেই তিন মাস তা দেখা লাগে: শবনম ফারিয়া বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ বাইন্যান্সে ভয়াবহ সাইবার হামলা, চুরি ৬৩০ কোটি ডলারের সম্পদ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানে মার্কিন হামলা : বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পরিকল্পনা জানালেন ট্রাম্প

টানা চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে

surovibaki / ৬
সোমবার, ২ নভেম্বর, ২০২৬

আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত সারা দেশে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। রোববার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ কম থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ কারণে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। অর্থাৎ এ সময়ে দৈনিক ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমবে।
পেট্রোবাংলা আরও জানায়, টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হবে। ফলে এ সময়ে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ দেখা দিতে পারে। বিজ্ঞপ্তিতে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এলএনজি সরবরাহ কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।


এই ক্যাটেগরির আরও খবর