• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক পডকাস্টে একবার গেলেই তিন মাস তা দেখা লাগে: শবনম ফারিয়া বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ বাইন্যান্সে ভয়াবহ সাইবার হামলা, চুরি ৬৩০ কোটি ডলারের সম্পদ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানে মার্কিন হামলা : বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পরিকল্পনা জানালেন ট্রাম্প

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন

surovibaki / ৮
রবিবার, ১ নভেম্বর, ২০২৬

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ী ও কাশিমপুর শিল্পাঞ্চলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় কোনাবাড়ী এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দনা চৌরাস্তা বাইপাস থেকে কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে আসেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।পরে কোনাবাড়ী এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকরা ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ করেন। এ ছাড়া মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান বলেন, শ্রমিকরা চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন। যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে।গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার মো. আমজাদ হোসেন বলেন, সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে আসেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।


এই ক্যাটেগরির আরও খবর