• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
মোল্লাহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী সম্মেলন: শিশু হত্যার বিচার দাবি মামুনুল হকের জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ বিশ্বে তেল পরিবহনের ভাড়া বেড়েছে ১৭ ডলার ডিভি লটারির যোগ্য নয় বাংলাদেশ! দর্শকের ভালোবাসায় সিক্ত ‘জোছনায় ফেরা’ বিরোধী দলের ওপর গোয়েন্দাগিরি বিপজ্জনক ও ফ্যাসিবাদী চরিত্র: হাসনাত গণঅভ্যুত্থানে কিন্তু কেউ জিজ্ঞেস করেনি গুলি খাওয়া ব্যক্তি কোন ধর্মের: প্রধানমন্ত্রী ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় সাবেক ছাত্রনেতারা: প্রত্যাশার কেন্দ্রে সাত সংগঠক ‘চিরকুট’ সিনেমার ‘রঙ্গিলা আসমান’ দিয়ে প্রশংসিত জবি শিক্ষার্থী মেহেদী সরকার বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদ পুনর্গঠন

জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় করতে চায় : প্রধানমন্ত্রী

surovibaki / ১০
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সরকার জাতীয় স্বার্থ বিবেচনা ও আত্মমর্যাদা রক্ষায় সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা সুদৃঢ় করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈশ্বিক পরিস্থিতিতে প্রতিরক্ষা সময়োপযোগী করতে ও সেনাবাহিনীর আধুনিকীকরণে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী।রবিবার সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ কথা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতীয় পতাকা স্বাধীনতা-সার্বভৌমত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। পতাকার মান রক্ষা করা সব সৈনিকের দায়িত্ব।’

তিনি বলেন, ‘শুধু সামরিক সক্ষমতাই নয়, সশস্ত্র বাহিনীর শক্তি, শৃঙ্খলা, দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা ও জনগণের আস্থার মধ্য দিয়ে প্রযুক্তিনির্ভর দক্ষ শৃঙ্খলা পেশাদার হিসেবে গড়ে তোলার কার্যক্রম অব্যাহত রয়েছে।এর আগে সকাল সোয়া ৯টার দিকে তিনি গুলশানের নিজ বাড়ি থেকে সাভার সেনানিবাসে পৌঁছান। এ সময় তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনানিবাসে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে সেনাবাহিনীর একটি চৌকস দল। এ সময় তিনি উপস্থিত সেনাদের সঙ্গে সালাম বিনিময় করেন।পরে তিনি সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেন।


এই ক্যাটেগরির আরও খবর