• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
শুভশ্রীর জন্মদিনে উপস্থিত না থেকেও কেন আলোচনায় ছিলেন দেব ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেস, ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে যে ৫ পরিবর্তন আসতে পারে খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক পডকাস্টে একবার গেলেই তিন মাস তা দেখা লাগে: শবনম ফারিয়া বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ বাইন্যান্সে ভয়াবহ সাইবার হামলা, চুরি ৬৩০ কোটি ডলারের সম্পদ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ

surovibaki / ২৭
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের ১৮ দশমিক ৭ শতাংশ এবং শিশু-কিশোরদের ১২ দশমিক ৬ শতাংশ মানসিক রোগে ভুগছেন। উদ্বেগের বিষয়, আক্রান্তদের ৯২ শতাংশই কোনো ধরনের চিকিৎসা নেন না।মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত ব্যক্তিদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার আহ্বানের মধ্য দিয়ে আজ ১০ অক্টোবর সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হবে দিবসটি।এ বছরের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য- ‘বাস্তব অভিজ্ঞতা শোনা: আসল কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন’।

বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে ১৯৯২ খ্রিষ্টাব্দ থেকে প্রতি বছর ১০ অক্টোবর ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালন করা হয়।মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এক জরিপে উঠে এসেছে, বাংলাদেশের ১৮ দশমিক ৭ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং ১২ দশমিক ৬ শতাংশ শিশু-কিশোর মানসিক রোগে ভুগছেন। তবে আক্রান্তদের ৯২ শতাংশই কোনো ধরনের চিকিৎসা নেন না।বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, মানসিক রোগ দুই ধরনের। এর মধ্যে গুরুতর মানসিক রোগের মধ্যে রয়েছে সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিজঅর্ডার, ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশতা এবং আলঝেইমারস। অন্যদিকে, সাধারণ মানসিক সমস্যার মধ্যে রয়েছে দুশ্চিন্তা, অনিদ্রা, শুচিবায়ু, ফোবিয়া বা ভীতি এবং বিষণ্নতায় ভোগা।

চিকিৎসকদের মতে, বাইপোলার ডিজঅর্ডার একটি দীর্ঘমেয়াদি মানসিক সমস্যা। ওষুধ বা চিকিৎসার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা যায়, তবে রোগী পুরোপুরি সুস্থ হন না।


এই ক্যাটেগরির আরও খবর