• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
মোল্লাহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী সম্মেলন: শিশু হত্যার বিচার দাবি মামুনুল হকের জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ বিশ্বে তেল পরিবহনের ভাড়া বেড়েছে ১৭ ডলার ডিভি লটারির যোগ্য নয় বাংলাদেশ! দর্শকের ভালোবাসায় সিক্ত ‘জোছনায় ফেরা’ বিরোধী দলের ওপর গোয়েন্দাগিরি বিপজ্জনক ও ফ্যাসিবাদী চরিত্র: হাসনাত গণঅভ্যুত্থানে কিন্তু কেউ জিজ্ঞেস করেনি গুলি খাওয়া ব্যক্তি কোন ধর্মের: প্রধানমন্ত্রী ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় সাবেক ছাত্রনেতারা: প্রত্যাশার কেন্দ্রে সাত সংগঠক ‘চিরকুট’ সিনেমার ‘রঙ্গিলা আসমান’ দিয়ে প্রশংসিত জবি শিক্ষার্থী মেহেদী সরকার বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদ পুনর্গঠন

পশ্চিমবঙ্গের সিলেবাস থেকে বাদ যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা

surovibaki / ১৯
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সরকার পরিবর্তনের পর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্কুলের পাঠ্যক্রমে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সিলেবাসে বাদ পড়তে চলেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আফ্রিকা’ কবিতা। এর পরিবর্তে সিলেবাসে যুক্ত হচ্ছে রবীন্দ্রনাথেরই ‘শিবাজী উৎসব’ কবিতা।এক সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের সিলেবাস কমিটির চেয়ারম্যান দেবাশিস চট্টোপাধ্যায় এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আফ্রিকা’ কবিতায় ইউরোপীয় সভ্যতা ও তার বিভিন্ন নিদর্শন নিয়ে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, তা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিবর্তে সনাতনী পরম্পরার কথা বিবেচনায় রেখে ‘শিবাজী উৎসব’ কবিতাটি পাঠ্যসূচিতে রাখা হচ্ছে।শুধু কবিতা নয়, ইতিহাসের পাঠ্যক্রমেও একাধিক পরিবর্তন আনা হচ্ছে। নতুন সিলেবাসে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘মেবার পতন’ নাটক অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে, এতদিনের পাঠ্যসূচিতে থাকা ‘সিরাজদৌল্লা’ নাটক বাদ পড়ছে।

এ ছাড়া তৃণমূল সরকারের আমলে পাঠ্যক্রমে যুক্ত হওয়া ‘সিঙ্গুর আন্দোলন’ও বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে সিঙ্গুর আন্দোলন স্থান পেয়েছিল। নতুন পাঠ্যপুস্তকে সেই অধ্যায় আর থাকছে না বলে জানিয়েছেন সিলেবাস কমিটির চেয়ারম্যান।পাশাপাশি ‘কন্যাশ্রী’ প্রকল্প নিয়েও পাঠ্যসূচিতে পরিবর্তন আনা হচ্ছে। আগামী বছরের ২ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে যে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়ার কথা, তাতে সিঙ্গুর আন্দোলন ও কন্যাশ্রী প্রকল্পের ইতিহাস থাকবে না।নতুন সিলেবাসে জাতীয়তাবাদী আন্দোলনকে তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ইতিহাসে কমিউনিজমের ওপর আগের মতো গুরুত্ব না দেওয়ার সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে। ভাষার ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হচ্ছে। পাঠ্যবই থেকে ‘পানি’, ‘আব্বা’, ‘আম্মু’র মতো শব্দ বাদ দেওয়ার সিদ্ধান্তের কথাও উঠে এসেছে।


এই ক্যাটেগরির আরও খবর