• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

মালয়েশিয়া গেলেন চিফ হুইপ

২৪ ঘন্টা / ০
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ব্যক্তিগত সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন।সংসদ সচিবালয় জানায়, চিফ হুইপের এ সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ও পুত্র। তারা সবাই মিলে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ‘এমএইচ-১০৩’ বিমানে করে রওনা দিয়েছেন। এটি সম্পূর্ণই তার একটি ব্যক্তিগত সফর।

সেখানে অবস্থান শেষে আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। চিফ হুইপের।


এই ক্যাটেগরির আরও খবর